চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমসি কলেজে গণধর্ষণ: আসামি মাহফুজ ৫ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, সিলেট
A A

সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসের গৃহবধু ধর্ষণ মামলার ৬ নম্বর আসামি মাহফুজুর রহমানকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে সিলেটের সিএমএম আদালতে পুলিশ আসামিকে হাজির করে ৭ দিনের রিমান্ড চায়। শুনানী শেষে আদালত আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে আলোচিত এ মামলায় ৮ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে ৭ জনই রিমান্ডে রয়েছে।

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডিবি ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে জৈন্তাপুরের হরিপুর থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় মাহফুজ।

চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানসহ তিনজনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুর রহমান এই আদেশ দেন।

ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ছয় আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে প্রধান আসামি সাইফুর রহমান ও চার নম্বর আসামি অর্জুন লস্করকে সোমবার দুপুরে আদালতে নেয়া হয়। সেখানে তাদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুর রহমান।

বিকেলে ধর্ষণ মামলার ৫ নম্বর আসামি রবিউল ইসলামকে একই আদালতে তোলা হলে তারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালতে শুনানিকালে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

Reneta

রোববার সাইফুর রহমান ও অর্জুন লস্কর ছাড়াও গ্রেপ্তার করা হয় ধর্ষণ মামলার আসামি মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলামকে। সোমবার মধ্যরাতে রাজন আহমদ নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। রাজনকে পালাতে সহযোগিতা করায় আইনুল ইসলাম নামে আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। আর সর্বশেষ গ্রেপ্তার করা হয় ৬ নম্বর আসামি মাহফুজুর রহমানকে।

গৃহবধু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নগরীর কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ দিনের রিমান্ডএমসি কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT