এমসি কলেজের হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত মরদেহ

সাভার ও ধামরাই থেকে উদ্ধার হওয়া স্কুল ছাত্রীর লাশের ছবি ও তদন্তের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিলেট এমসি কলেজের ছাত্রী হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে নগরের টিলাগড় এলাকার কলেজের নতুন ছাত্রী হোস্টেলের চার তলার একটি কক্ষ থেকে স্মৃতি রাণী দাস নামের ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে।
শাহপরান থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, স্মৃতি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি হোস্টেলের ৩য় তলার একটি কক্ষে থাকতেন। ৪র্থ তলার একটি খালি কক্ষে তার মরদেহ পাওয়া যায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






