এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে মেধা তালিকা তৈরির সময় ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের উপর সোমবার শুনানি হয়েছে।
আদালত এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন রিটকারী অাইনজীবী ইউনুছ অালী অাকন্দ।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্নয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার বিষয়টির উপর শুনানি হয়। আদালত এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
দ্বিতীয় বার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে মেধা তালিকা তৈরির সময় ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্তকে বেঅাইনী ঘোষণার নির্দেশনা চেয়ে গত ২৭ আগস্ট হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের অাইনজীবী ইউনুছ অালী অাকন্দ।
স্বাস্থ্য স্বচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিটে বিবাদী করা হয়।
রিট আবেদনে বলা হয়েছে, দ্বিতীয়বার ভর্তি পরিক্ষায় অংশগ্রহণকারীদের ৫ নম্বর কর্তন করার সিদ্বান্ত মৌলিক অধিকারের পরিপন্থী।








