চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে-নেইমারে পিএসজির ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গোল করেই চলেছেন দারুণ ছন্দে থাকা কাইলিয়ান এমবাপে। সঙ্গে জালের দেখা পেলেন নেইমারও। এই দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে লিলকে হারিয়ে লিগ ওয়ানে জয়ধারা ধরে রেখেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে শুক্রবার রাতে লিগের শীর্ষ দুই দলের ম্যাচটি ২-১ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়না।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে লিগের শুরুতে টানা ১২ ম্যাচ জিতল পিএসজি। আগের রেকর্ডটি ছিল টটেনহ্যাম হটস্পারের। ১৯৬০-৬১ মৌসুমে (৫৮ বছর) টানা ১১ ম্যাচ জিতে রেকর্ডটি গড়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। বিরতির আগে সেরা সুযোগটি ২২ মিনিটে পায় তারা। নেইমারের পাস ধরে গোলকিপারকে একা পেয়েও প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি আর্জেন্টাইন মিডফিল্ডার ডি’মারিয়া। গোলের অপেক্ষা শেষ হয় ৭০ মিনিটে। প্রায় ২২ গজ দূর থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। এই নিয়ে লিগে টানা চার ম্যাচে গোল করলেন রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার। এই সময়ে তিনি গোল করেছেন মোট সাতটি। চলতি মৌসুমে লিগে তার মোট গোল হলো সর্বোচ্চ ১১টি।

৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এমবাপের সঙ্গে একবার বল দেয়া-নেয়া করে ডি-বক্সে ঢুকেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নেয়া শট এক জনের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। চলতি মৌসুমে লিগে এ নিয়ে ৯ গোল করলেন নেইমার। ম্যাচের যোগ করা সময়ে সফল স্পট কিকে ব্যবধান কমায় লিল। ১২ ম্যাচের সবকটিতে জিতে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারপিএসজিলিগ ওয়ান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পকলায় চার দিনব্যাপী ইরানি সিনেমার প্রদর্শনী

পরবর্তী

রক্তাক্ত সেই কারাকক্ষে চার নেতাকে স্মরণ

পরবর্তী

রক্তাক্ত সেই কারাকক্ষে চার নেতাকে স্মরণ

সব আছে নেই শুধু ঘড়িটা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT