চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেহীন ম্যাচে নেইমারের গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘদিন পর পিএসজির হয়ে প্রথম একাদশে নেমেই গোলের দেখা পেয়েছেন নেইমার। ব্রাজিল তারকার গোলের দিনে পিএসজিও পেয়েছে প্রত্যাশিত জয়। কায়েনকে ৩-০ গোলে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু প্যারিস সাঁ সাঁ’র।

রোববার লিগ ওয়ানে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ৩-০ গোলে জয়ের অন্য দুই গোলদাতা আদিওঁ রাবিও ও টিমোথি উইয়াহ। তবে এই ম্যাচে দলে ছিলেন না বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে।

পায়ের চোটের কারণে গত মৌসুমের শেষ দিকে লম্বা সময় খেলতে পারেননি নেইমার। চোট কাটিয়ে রাশিয়া বিশ্বকাপে মাঠে ফেরেন তিনি। গত সপ্তাহে ফরাসি সুপার কাপে ৪-০ জয়ে শেষ দিকে বদলি হিসেবে নেমেছিলেন মাঠে। আর এবার প্রায় সাড়ে পাঁচ মাস পর ক্লাবের হয়ে শুরুর একাদশে নামলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে ঘরের মাঠে দারুণ শুরু পায় পিএসজি। দশম মিনিটে সতীর্থের লক্ষ্যে তার বাড়ানো বল ধরে ফরাসি মিডফিল্ডার ক্রিস্টো এনকুঙ্কু বাড়ান নেইমারকে। বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৩৫ মিনিটে পিএসজি তাদের দ্বিতীয় গোলটিও পায় প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে। বল পেয়ে অ্যাঙ্গেল ডি মারিয়া একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে বাড়ান বাঁ-দিকে। গোলমুখ থেকে আলতো টোকায় বাকি কাজ সারতে কোনো সমস্যাই হয়নি ফরাসি মিডফিল্ডার রাবিওর।

৬১ মিনিটে ডি মারিয়ার হেড ঠেকিয়ে দিলেও ৮৯ মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টানেন উইয়াহ। ফরাসি সুপার কাপেও একটি গোল করেছিলেন যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নড়াইলের মামলায় ৬ মাসের জামিন পেলেন খালেদা জিয়া

পরবর্তী

‌‘বিআরটিএর লেজ’ সোজা করতে পারছে না দুদক

পরবর্তী
অফিসে বসে দস্তখত করছেন একজন ব্যক্তি, পেছনে বইয়ের তাক।. Channel i News - চ্যানেল আই নিউজ

‌‘বিআরটিএর লেজ’ সোজা করতে পারছে না দুদক

‘লিটনের ফ্ল্যাট’-এর মালিকের পরিচয় মিলবে শিগগির

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT