চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের গোলে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ণ ২১, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দিনের প্রথম ম্যাচে ড্র করে গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের ভাগ্য ঝুলিয়ে রেখেছে অস্ট্রেলিয়া-ডেনমার্ক। ফ্রান্স হাঁটেনি সেপথে। পেরুকে বিদায় দিয়ে টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে ১৯৯৮ বিশ্বকাপ জয়ীরা।

একাটেরিনবার্গে বৃহস্পতিবার কাইলিয়ান এমবাপের একমাত্র গোলে পেরুকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।

রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি তাদের সেরাটা। পেরুর বিপক্ষে দেখা মিলল তারকাসমৃদ্ধ ফ্রান্সের সেই আসল খেলাটাই। ১২ মিনিটে ২৫ গজ দূর থেকে জোরাল একশট নিলেন পল পগবা। অল্পের জন্য লক্ষ্যে পৌঁছাল না।

পরে ১৬ মিনিটে শট ঠেকিয়ে গ্রিজম্যানকে হতাশ করেন পেরু গোলরক্ষক। ৩০ মিনিটে দারুণ এক সুযোগ ব্যর্থ না হলে ফ্রান্সকে টপকে যেতে পারত পেরুও। ফরাসি গোলরক্ষক হুগো লরিস বরাবর শট নিয়ে সুযোগ হাতছাড়া করেছেন গুয়েরো।

চার মিনিট বাদে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ না দিয়ে এগিয়ে যায় ফরাসিরা। আগের মিনিটেই সুযোগ কাজে কালাগে পারেননি এমবাপে। ৩৪ মিনিটে সেটার পুনরাবৃত্তি হতে দেননি। পেরু গোলরক্ষকের মাথার উপর দিয়ে অলিভিয়ে জিরুদের নেয়া শট ভলি করে জালে জড়িয়ে পরিসমাপ্তি ঘটিয়েছেন কাইলিয়ান এমবাপে।

তাতে ফ্রান্সের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটাও হয়ে গেছে ১৯ বছর বয়সী পিএসজি ফরোয়ার্ডের। ১৯৯৮ সালে ফরাসিদের একমাত্র বিশ্বকাপ জয়ের বছরই জন্ম তার! গোল করলেন ১৯ বছর ১৮৩ দিন বয়সে। বিশ বছরের কম বয়সে বিশ্বকাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোনো আসরে গোল নেই আর কোনো ফ্রেঞ্চম্যানের।

Reneta

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধে মরিয়া হয়ে খেলেছে পেরু। ভাগ্যকে পাশে পেলে সমতায় ফিরতে পারত ৫০ মিনিটেই। ফ্রান্সের ডি-বক্সের বাইরে থেকে চোখ জুড়ান একশট নিয়েছিলেন জেফারসন ফারফান। প্রতিপক্ষ গোলরক্ষক ফাঁকি দিয়ে সেই শট লাগে পোস্টে!

এরপর আরও আক্রমণাত্মক খেলে পেরু। কিন্তু একজন যোগ্য ফরোয়ার্ড আর সঠিক ফিনিশিংয়ের অভাবটা শেষপর্যন্ত গোলবঞ্চিত রাখে সাউথ আমেরিকান দলটিকে। দুই ম্যাচে ন্যূনতম ব্যবধানে হেরে নিশ্চিত হয়ে গেল তাদের বিদায়ও। আর গ্রুপ ‘সি’ থেকে ফেভারিট হিসেবে সবার আগে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল দিদিয়ের দেশমের ফ্রান্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT