খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার বেলা ১০ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রশিদীর জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় চিফ হুইপ, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের এই নেতাকে।
গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এস এম মোস্তফা রশিদী।









