বাংলাদেশ

এমপি রানাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এমপি রানাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

টাঙ্গাইলের আলোচিত মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল)
আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ ৯ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি
পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি এ মামলায় রানা ও চার ভাইসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়ার নিজ বাসার সামনে গুলিবিদ্ধ অবস্থায় ফারুক আহমেদের মরদেহ উদ্ধার হয়। এ হত্যাকাণ্ডের প্রায় ২০ মাস পর গ্রেফতার হওয়া আনিসুর রহমান রাজা ও মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ দুই আসামীর জবানবন্দিতে এই হত্যাকাণ্ডে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা ও তার ছোট ভাই সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার কথা উল্লেখ করা হয়।

এছাড়াও হত্যা পরিকল্পনার সঙ্গে রানার অন্য দুই ভাই সহিদুর রহমান খান মুক্তি ও জাহিদুর রহমান খান কাকন জড়িত বলেও মোহাম্মদ আলী তার জবানবন্দিতে উল্লেখ করেন।

বিষয়:ফারুক হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…