এমপি রানার জামিন আবেদন হাইকোর্টে খারিজ

ফাইল ফটো
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ সংক্রান্ত রুল খারিজ করে রায় দেন।
সেই সঙ্গে আদালত আগামী ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে এই মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
২০১৩ সালের জানুয়ারিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ কলেজপাড়া এলাকায় তার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় এমপি আমানুর রহমান খান রানা কারাগারে আছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





