চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক এমপি রানার জামিন, কারামুক্তিতে বাধা নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৯
আদালত
A A
টাঙ্গাইল-এমপি রানা-জামিন

ফাইল ফটো

যুবলীগের দুই নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজকের এই আদেশের ফলে আমানুর রহমান খান রানার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

Banglabid

আদালতে রানার পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আইনজীবী রুশো মোস্তফা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

আজ আদেশের পর আইনজীবী রুশো মোস্তফা বলেন, আপিল বিভাগের আজকের এ আদেশের ফলে আমানুর রহমান খান রানার কারামুক্তিতে বাধা নেই। কারন তার আর কোন মামলা নেই। এর আগে আরেকটি মামলায় তিনি আপিল বিভাগ থেকে জামিন পেয়েছেন।’

গত ১৯ জুন এই মামলায় রানাকে জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয়।

Reneta

এ মামলার বিবরণ থেকে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন ২০১২ সালের ১৬ জুলাই মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়ে টাঙ্গাইল শহরে এসে নিখোঁজ হন। ঘটনার পরদিন শামীমের মা আছিয়া খাতুন এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এর পরের বছর ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা করলে তা তদন্ত করে ওই বছরের ২১ সেপ্টেম্বর মামলাটি তালিকাভুক্ত করে পুলিশ।

পরে এ মামলায় গ্রেপ্তার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরন মিয়া গত বছর আদালতে জবানবন্দি দেয়।

জবানবন্দিতে তারা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, এমপি আমানুর রহমান খান রানার নির্দেশেই যুবলীগ নেতা শামীম ও মামুনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল।

এদিকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে গত ১ মার্চ আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি রানাটাঙ্গাইল-এমপি রানাটাঙ্গাইলের এমপি রানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আয়লান কুর্দি’ জাহাজের অভিবাসীদের গ্রহণে রাজি ইইউ

পরবর্তী

‘বটল ক্যাপ চ্যালেঞ্জ’-এ টম ক্রুজকে মনোনীত করলেন বিবার

পরবর্তী

‘বটল ক্যাপ চ্যালেঞ্জ’-এ টম ক্রুজকে মনোনীত করলেন বিবার

এরশাদ জীবিত আছেন, তবে শঙ্কা মুক্ত নন

সর্বশেষ

আর্জেন্টিনা জার্সিতে মেসির দুই দশকের রাজত্বে যত অমর মহাকাব্য-কীর্তি

আগস্ট ৩১, ২০২৬
আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক

আগস্ট ৩১, ২০২৬

চ্যানেল আই এর নতুন টকশো দারুণ দুপুর

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন বেতন স্কেলের ইতিবৃত্ত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT