চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি মাশরাফীর প্রথম ম্যাচ, ফিরলেন আশরাফুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় সংসদ নির্বাচনে জিতে এমপি হওয়ার পর প্রথম ক্রিকেট ম্যাচ খেলতে মাঠে নেমেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলের প্রথম দিনের প্রথম ম্যাচে মিরপুরে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফীর রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস।

ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। এই ম্যাচে আবার বিপিএল খেলতে নেমেছেন মোহাম্মদ আশরাফুল। চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলছেন এই তারকা ব্যাটসম্যান।

ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার শাস্তি হিসেবে বিপিএলের গত তিন আসরে খেলতে পারেননি মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্টের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাবর্তন হল সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের।

২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার সময় ফিক্সিংয়ে জড়ান আশরাফুল। ওই বছরের ৩১ মার্চ ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির পর আর টি-টুয়েন্টি খেলা হয়নি ডানহাতি এ ব্যাটসম্যানের।

নিষেধাজ্ঞার কারণে ৫ বছর আড়ালে ছিলেন আশরাফুল। ফিরে প্রিমিয়ার লিগ, বিসিএল, এনসিএল খেললেও বিপিএলে ফেরার জন্য বাড়তি তাগিদ ছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হল।

রংপুরের হয়ে এই ম্যাচে খেলছেন না ক্রিস গেইল। শনিবার সকালেই তিনি ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকায় পৌঁছান। দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন এই মারকুটে ব্যাটসম্যান।

Reneta

এবারে বিপিএলে কোনও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান নেই। রংপুর-ভাইকিংস ম্যাচের আগে সাদামাটাভাবে আসর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বৃহস্পতিবার আওয়ামী লিগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পরলোক গমন করেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফী বিন মোর্ত্তজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম ও শরীফ ইসলাম।

চিটাগং ভাইকিংস: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২০১৮বিপিএল-৬
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT