চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা নোটিশে সংসদ সদস্যের বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গলো ডিএসসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসিসি) গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ধানমন্ডির বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ভেঙ্গে দিয়েছে। মনোয়ার হোসেন দাবি করেছেন ডিএসিসি’র এ কার্যক্রম অবৈধ।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে এই সংসদ সদস্যের বাড়ির সীমানার প্রাচীর ভাঙ্গা হয়।

ঘটনাস্থলে সাংবাদিকদের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি সিটি কর্পোরেশন অবৈধভাবে বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ করেন। তিনি বলেন, ১৯৫৮ সালে জমিটি তার শাশুড়ির নামে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর থেকে বরাদ্দ নেয়া হয়। তারপর থেকে দীর্ঘ ৬০ বছর এই সীমানা প্রাচীর রয়েছে। ২০ বছর আগে সিটি কর্পোরেশন লেকের ধারে নির্মাণের সময়ও সীমানা প্রাচীরটি অক্ষত ছিলো। প্রায় ২০ বছর ধরে বাড়ির প্রাচীর গিরে গাছপালা ছিলো তাও কেটে দিয়েছে। সিটি কর্পোরেশন কোনো প্রকার নোটিশ না দিয়ে অবৈধভাবে সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। গণপূর্ত অধিদপ্তর বরাদ্দ দেওয়া জমি সিটি কর্পোরেশন দখলে নিতে পারে না। এই বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং সিটি করপোরেশনের কাছেও চিঠি দেওয়া হয়েছে । তারপরও তারা বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গা দিয়েছেন।

সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী
Banglabid

তিনি আরও বলেন, এ বাড়ির প্রাচীর ভাঙ্গতে হলে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর থেকে চিঠি নিতে হবে এবং তারা আমাকে অবহিত করবেন। এছাড়া এই বাড়ির প্রচীর ভাঙ্গা অবৈধ। আমি মনে করি এই বাড়ি অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর দেওয়া জিনিস সিটি করপোরেশন কোনো মতেই ভাঙতে পারে না।

এই বিষয়ে আইনিভাবে লড়বেন বলে সাংবাদিকদের জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, এই বিষয়ে ভালো বলতে পারবে প্রধান সম্পত্তি কর্মকর্তা, আমি জানি না। কারণ আমি তার সঙ্গে উপরে গিয়ে কথা বলিনি তার সঙ্গে কথা বলেছেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ত্রিপা।

Reneta

এ বিষয়ে কথা বলার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি’র) প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন্তত আরো এক রাত আরিয়ানকে থাকতে হবে জেলে! 

পরবর্তী

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৪ জন

পরবর্তী

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৪ জন

মেজর সিনহা হত্যা মামলার সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ ১৫ নভেম্বর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT