চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন বিষাদময় পরিস্থিতি যেন আর দেখতে না হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৪ অপরাহ্ণ ২৮, মে ২০২০
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস এর সংক্রমণ থেকে বাঁচতে এখন মানুষের ভরসাস্থল হাসপাতাল। এখনো যদিও কোভিড-১৯ এর কোনো ভ্যাক্সিন বা ওষুধ আবিষ্কার হয়নি, তবুও হাসপাতালে প্রচলিত চিকিৎসা নিয়ে বিশ্বব্যাপী বহু মানুষ সুস্থ হচ্ছেন। ডাক্তাররা নিজেদের ঝুঁকি সত্ত্বেও করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

তবে এর মধ্যেই বুধবার রাতে এক বিষাদের খবর এলো। রাজধানীর ইউনাইেটড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বল্প সময়ের মধ্যেই আগুন পুরো তাবুতে ছড়িয়ে পড়ে এবং সেখানে চিকিৎসাধীন ৫ জন রোগী মারা যান। মারা যাওয়া রোগীদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী। চিকিৎসকরা জানান, মারা যাওয়া ৫ জন রোগীর মধ্যে ৩ জনের করোনা পজিটিভ ছিল। এটা অত্যন্ত দুঃখজনক।

ফায়ার সার্ভিস এখনও অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ফায়ার সার্ভিস এবং ঢাকা উত্তর সিটির মেয়র হাসপাতাল কর্তৃপক্ষকে দায়সারা পরিস্থিতির দায়ী করলেও ইউনাইটেড কর্তৃপক্ষ বলছে তাদের পূর্ণ সহায়তার কথা। করোনাভাইরাসের জরুরি পরিস্থিতিতে অনেক কিছু দ্রুততার সাথে করতে হয়েছে তাও ঠিক।

Banglabid

এছাড়া আগুন যখন লেগেছে তাৎক্ষণিকভাবে একসঙ্গে পুরোটায় লেগে গেছে। এ কারণে একজন রোগীও বের হতে পারেনি। তাছাড়া, করোনা রোগীর আশপাশে সাধারণত কেউ থাকেন না। ওখানে ওই ৫ জন রোগীই চিকিৎসাধীন ছিলেন। যখনই আগুন লেগছে তখন তারা আর বের হতে পারেনি। এর ফলে এমন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ।

আমরা জানি, মানুষ হাসপাতালে আসে অসুস্থতা নিয়ে সুস্থ হওয়ার জন্য কিন্তু এখানে যেভাবে আগুন লেগে ৫ জন রোগীর মৃত্যু হল তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনা থেকে দেশের অন্যান্য হাসপাতাল সমূহে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে আমরা আশা করি। করোনাভাইরাসে আক্রান্ত গুরুত্বপূর্ণ রোগীদের নিয়ে আর কোথাও যেন দায়সারা ভাব দেখা না যায় তা নিশ্চিত করতে হবে। শুধু অগ্নিনির্বাপণ ব্যবস্থা নয়, প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে।

এমন বিষাদময় পরিস্থিতির মুখোমুখি আমাদের যেন আর হতে না হয়, তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও দায়িত্বশীলদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেড হাসপাতালইউনাইটেড হাসপাতালে আগুনকরোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু খাদ্যের আড়ালে হেরোইন পাচার

পরবর্তী

করোনাভাইরাস:  নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে ওয়ালটন

পরবর্তী

করোনাভাইরাস:  নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে ওয়ালটন

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে পুরস্কৃত করা উচিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT