চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন দেশও আছে যেখানে রাষ্ট্রপ্রধানের নামে নাম রাখা নিষিদ্ধ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১৪ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

নর্থ কোরিয়ার নাম শুনেনি এমন মানুষ হয়তো খুব কম। এর অন্যতম কারণ কিম জং উন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাপে-নেউলে সম্পর্ক এবং হুমকি-পাল্টা হুমকির কারণে প্রায় সবসময়ই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম থাকেন তিনি। তবে এবার শিরোনামে আসলেন বিচিত্র এক কারণে, যদিও এই কারণ তিনি ক্ষমতায় আসীন হওয়ার সময় থেকেই কার্যকর। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়: ‘সাউথ কোরিয়ায় শুক্রবার থেকে শুরু হওয়া শীতকালীন অলিম্পিকে অংশ নিয়েছে নর্থ। সম্প্রতি সেখানে নিজ দেশের ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে যান নর্থের ক্রীড়া উপমন্ত্রী ওন গিল-উ। সব খেলোয়াড়ের নাম ধরে ডাকলেও এক খেলোয়াড়ের সামনে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেন তিনি। নর্থ কোরিয়ার নেতার নামের সঙ্গে যে কো জং-উন নামের ওই খেলোয়াড়ের নাম মিলে গেছে! তাই কো জং-উনের নাম বলতে গিয়ে তিনি থমকে যান। ওই খেলোয়াড়ের দিকে ফিরে ব্যাজ দেখেই যেন জমে গেলেন। কিছু সময় কোন শব্দই উচ্চারণ করতে পারলেন না। তারপর বললেন, তোমার নাম উচ্চারণের সাহস আমার নেই।’ কোরীয় উপদ্বীপের দেশ উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনকে সাধারণত ‘সর্বোচ্চ নেতা’ অথবা ‘সম্মানিত মার্শাল’ বলে অভিহিত করা হয়। তার পূর্বসূরিদের কীর্তি নর্থ কোরিয়ায় শিশুকাল থেকে সবার পাঠ্য এবং সবার ঘরেই তার বাবা এবং দাদার ছবি রাখা বাধ্যতামূলক! তার মতের বিরুদ্ধে গেলে সাধারণ মানুষ দূরের কথা নিজের সৎ ভাই এবং ঘনিষ্ঠ বলে পরিচিত সেনাপ্রধানকে হত্যা করতে দ্বিধা করেননি তিনি। তাদের সহ আরও অনেককে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ কারণে তার বা তার পূর্বসূরিদের নাম ধরে ডাকার সাহস সে দেশে কারও নেই। তারই প্রতিফলন দেখা যায় ক্রীড়া উপমন্ত্রী ওন গিল-উর অভিব্যক্তিতে। একনায়কত্ব এবং ব্যক্তি পূজার চূড়ান্ত রূপে কীভাবে ব্যক্তি ইচ্ছা সবকিছু ধ্বংস করতে পারে এটা তার উদাহরণ। এখান থেকে সবার শেখার আছে বলে আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

গাজী নজরুল ইসলামের আসনে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন জামায়াত নেতা

জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে যেভাবে শতশত কোটি টাকা চলে গেছে বিদেশে

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT