চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইশতিয়াকের ‘গোলাপজল’-এ পার্থ-চমক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১৪, মে ২০২৪
বিনোদন
A A
পার্থ ও চমকের সঙ্গে ইশতিয়াকের ‘গোলাপজল’ সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনে প্রথম সিনেমা হলে এসেছিল মীরা। সেখানে রাফসানের সঙ্গে তার দেখা হয়। মায়াবী চেহারা ও চোখের প্রেমে পড়ে প্রথম দেখাতে মীরার প্রতি মুগ্ধ হয়ে যায় রাফসান। এরপর সিনেমা হল, মীরার জীবন, পরিবারসহ নানা বিষয় নিয়ে এগুতে থাকে গল্প।

এরমধ্যে বেরিয়ে আসে মীরার জীবনের নানা সংকটের গল্প। যেগুলোর সঙ্গে ক্রমান্বয়ে জড়িয়ে পড়ে রাফসান। সেসব নিয়েই এগিয়ে যায় গল্প। শুরু হয় নাটকীয়তা। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘গোলাপজল’।

পরিচালনা করেছেন লেখক, গীতিকার ও সাংবাদিক ইশতিয়াক আহমেদ। নাটকটিতে রাফসান চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ এবং মীরা চরিত্রে আছেন রুকাইয়া জাহান চমক।

পার্থ শেখ জানান, ইশতিয়াক আহমেদের সঙ্গে এটা তার প্রথম কাজ। বললেন, গল্প প্লট দারুণ লেগেছে। বেশ কিছু সুন্দর লোকেশনে শুট করেছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে। রুকাইয়া জাহান চমক বলেন, আমার চরিত্রে উঠে এসেছে জীবনের নানান সংকট। সেই সমস্যা নিয়ে পুরো গল্পে জড়িয়ে থাকি আমি। গল্পটা ভালো লেগেছে আমার। আমি আগ্রহী যে দর্শকরা কেমন সাড়া দেন।

এ নাটকে আরও অভিনয় করেছে রওনক রিপন, শোয়েব মনির, নাবিলা আলম পলিন, প্রিয়ন্তি গোমেজ, তানভীর আনজুম, বাদশাহ প্রমুখ।

ইশতিয়াক আহমেদ জানান, নাটকের নাম কেন গোলাপজল সেটা পুরো নাটকটি দেখলে বোঝা যাবে এবং মনে হবে এটাই নামের যথাযথ সার্থকতা।

নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার বেশ কিছু লোকেশনে ধারণ করা হয়েছে নাটকটির শুটিং হয়েছে। এর গল্প এবং চিত্রনাট্য ইশতিয়াক আহমেদের নিজের, প্রযোজনা করেছেন আসিফ ইকবাল। শিগগির গাংচিল সিনেমা এন্ড ড্রামা ইউটিউবে ‘গোলাপজল’ মুক্তি পাবে জানান পরিচালক।

ট্যাগ: অভিনয়ইশতিয়াক আহমেদনাটকপার্থ শেখরোকাইয়া জাহান চমক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, আহত ৭ শিক্ষার্থী

পরবর্তী

দিল্লির হাসপাতালে বোমা হামলার হুমকি

পরবর্তী
দিল্লির হাসপাতালে নিরাপত্তা রক্ষাকারী পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির হাসপাতালে বোমা হামলার হুমকি

প্রাচীন মাটির পাত্রে রান্নার জন্য উপকরণ ও পাত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোগের ঝুঁকি কমাতে যে পাত্রে রান্না করা যায়

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT