চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমডিজি অর্জন ২০ বছরের সব সরকারের সাফল্য: সিপিডি

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
৩:৩১ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি বাস্তবায়নে রাজনৈতিক অস্থিতিশীলতা বা অনৈক্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছে সিপিডি। এমডিজি সাফল্য গত ২০ বছরে সকল সরকারের মাধ্যমে জাতীয় অর্জন বলেও মন্তব্য করেছেন সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে বিশ্বের ১৯৩টি দেশের সর্বসম্মত উন্নয়ন পরিকল্পনা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি নিয়ে সংবাদ সম্মেলনে অবস্থান তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সংবাদ সম্মেলন করে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অসম্পূর্ণতা তুলে ধরে এসডিজি বাস্তবায়নের পথে বাংলাদেশের নানা চ্যালেঞ্জের জানান সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য।  

তিনি বলেন, বাংলাদেশে এমডিজির সাফল্য কোনো একক সরকারের নয়। ধারাবাহিকভাবে অন্তত ২০ বছর ধরে যারা দেশ শাসন করেছেন তারা সকলেই এই সাফল্যের ভাগীদার। আগামীদিনের সাফল্য নিশ্চিত করতে মূল ভূমিকা পালন করবে অভ্যন্তরীণ সম্পদ। সেজন্য কর আহরণের মাত্রা যেমন বাড়াতে হবে তেমনি সঠিক ব্যবহার এবং দেশের টাকা যেনো পাচার না হয়ে যায় সেদিকেও গুরুত্ব দিতে হবে। 

কর্মসংস্থান সৃষ্টি, বনায়ন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ বাদে শিক্ষা, স্বাস্থ্য এবং শিশু ও মাতৃমৃত্যুহারে গত দেড় দশকে বাংলাদেশের অর্জন আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃত উল্লেখ করে তিনি বলেন, এসডিজি বাস্তাবায়নে জবাবদিহিতা ও সবার অংশগ্রহণ থাকতে হবে। 

ড. দেবপ্রিয় বলেন, এমন একটি কাঠামো তৈরি করতে হবে যেনো কর্মসূচী সৃষ্টিতে সবাই যেমন অংশগ্রহণ করেছে তেমনি এর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও জবাবদিহিতাও নিশ্চিত করা হয়। সব ধরনের ব্যক্তি, গোষ্ঠি ও প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করে দিতে হবে। 

এসডিজি বাস্তবায়নে আগামী দেড় দশকে যে বাড়তি অর্থ প্রয়োজন হবে সেখানে শিল্পায়নে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান এবং অভ্যন্তরীণ সম্পদ আহরণে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছে সিপিডি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমডিজিএসডিজিড. দেবপ্রিয় ভট্টাচার্যসিপিডি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT