চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমআইবিতে প্রশাসক নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১২:২৩ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
বিনোদন
A A
এমআইবির লোগো

এমআইবির লোগো

মিউজিক ইন্ডাষ্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইবি) নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব এখন চরম। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য এমআইবিতে প্রশাসক নিয়োগ দেওয়ার বিপরীতে হাইকোর্টে রীট করা হয়। হাইকোর্ট প্রশাসক নিয়োগের এই আদেশ স্থগিত করেছেন। এদিকে এমআইবি অফিসে তালা দেওয়া ও অন্য সদস্যদের সঙ্গে দূর্ব্যবহারের অভিযোগ এনে বর্তমান কমিটির বিরুদ্ধে রমনা থানায় সাধারণ ডায়েরি করেছে সংগঠনের আরেকটি পক্ষ।

গত ৭ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) আবদুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে মিরাজুল ইসলাম উকিলকে এমআইবিতে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়, প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন। মন্ত্রণালয়ের এ আদেশের বিপরীতে গতকাল সোমবার হাইকোর্টে রীট করেন এমআইবির বর্তমান কমিটি। এর প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগ স্থগিত করেন। বর্তমান কমিটির পক্ষে রীট আবেদন করেন অ্যাডভোকেট আবদুল্লাহ মাহমুদ হাসান।

এমআইবির বর্তমান কমিটির নেতা সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে একটি মহলের ইন্দনে প্রশাসক নিয়োগ দেয়। এর প্রেক্ষিতে আমরা আদালতে রীট করেছি। আমরা এমআইবির সুষ্ঠু নির্বাচন চাই। আমরা অবশ্যই মন্ত্রণালয়ের দিকনির্দেশনা নিয়ে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের রূপরেখা নির্ধারণ করব। তবে আমাদের আরও কিছু সময় প্রয়োজন।’

Banglabid

মন্ত্রণালয়ের আদেশে গতকাল সোমবার এমআইবির কার্যালয়ে অফিস করার কথা ছিল নতুন নিয়োগ পাওয়া প্রশাসক মিরাজুল ইসলাম উকিলের। কিন্তু তিনি যাননি। দুপুর আড়াইটার দিকে বর্তমান কমিটির দপ্তর সম্পাদক আবদুল্লাহ এমআইবির অফিসে যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সংগঠনের আরেকটি পক্ষ। এ সময় দপ্তর সম্পাদক ও তাদের মধ্যে কাথা কাটাকাটি হয়। এর প্রেক্ষিতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন রবিউল হাসান। যার জিডি নম্বর ১০৮৫। এতে বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগে সংগঠনের অফিস দীর্ঘদিন তালা দিয়ে রাখা ও সদস্যদের সঙ্গে বর্তমান কমিটির নেতাদের দূর্ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়।

উল্লেখ্য গত বছর ৫ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচন দিতে না পারায় বাণিজ্য মন্ত্রণালয় গত ৫ জানুয়ারি তারিখ পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধি করে। এ সময় পার হয়ে হওয়ায় মন্ত্রণালয়ের উদ্যোগে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT