আন্তর্জাতিক

এভারেস্ট অঞ্চলে প্লাস্টিক বর্জ্য নিষিদ্ধ ঘোষণা

এভারেস্ট অঞ্চলে প্লাস্টিক বর্জ্য নিষিদ্ধ ঘোষণা

এভারেস্ট অঞ্চলে পর্বতারোহীদের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ফেলা নিষিদ্ধ করেছে নেপালি কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞা ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

স্থানীয় এক কর্মকর্তা এএফপি’কে বলেছেন: এই নিষেধাজ্ঞা এখন থেকে কার্যকর করা হলে এভারেস্ট ও আশেপাশের পর্বতমালা দীর্ঘমেয়াদী পরিষ্কার রাখতে আমাদের সহায়তা করবে।

সম্প্রতি মাউন্ট এভারেস্ট কর্তৃপক্ষ ১১ টন আবর্জনা পরিষ্কার করেছে। তবে এই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের জন্য এখনও কোনো জরিমানার ঘোষণা করা হয়নি।

এই নিষেধাজ্ঞার প্রয়োগে কাজ করবে ট্র্যাকিং সংস্থা, এয়ারলাইনস এবং নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন ও স্থানীয় কর্মকর্তারা।

খুম্বু পাসাং লামুতে প্রতিবছর কয়েক হাজার পর্যটক আসে। সরকার এই অঞ্চলে তাদের প্রভাব কমানোর জন্য এই উদ্যোগ নিয়েছে।

এভারেস্ট অঞ্চলে প্লাস্টিক বর্জ্য নিষিদ্ধ ঘোষণাচলতি বছর এভারেস্ট পর্বতে আরোহণের সময় ৮৮৫ জনের মধ্যে ১১ জনের মত মারা গেছেন এবং এর মধ্যে কেউ কেউ নিখোঁজও রয়েছেন। 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…