চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারটনের স্পনসর প্রতিষ্ঠানের রাশিয়ান মালিকের সম্পদ জব্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ ক্লাব এভারটনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা রাশিয়ান বিলিয়নার আলিশের উসমানভের সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

একইসঙ্গে ইইউ সদস্যভুক্ত রাষ্ট্রগুলোতে তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে।

উসমানভের মালিকানাধীন প্রতিষ্ঠান ইউএসএম হোল্ডিংস এভারটনের ট্রেনিং গ্রাউন্ড স্পনসর করে। ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানের জেরেই উসমানভের সম্পদ জব্দের ঘটনা ঘটেছে।

উসমানভের নামে এভারটনের নতুন স্টেডিয়ামের নামকরণের অধিকার সংরক্ষণ করে। ইপিএলের ক্লাবটির মালিক ফরহাদ মশিরি ইউএসএম হোল্ডিংসের চেয়ারম্যান।

এদিকে, উসমানভের সম্পদ জব্দের পর এখনো স্পষ্ট নয় যে এভারটনের উপর কী প্রভাব পড়তে পারে। প্রতিক্রিয়া জানার জন্য ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ইইউ কাউন্সিল যুক্তি দেখিয়ে বলেছে, ‘আলিশের উসমানভ একজন ক্রেমলিনপন্থী। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি “ক্রিমিয়াকে সংযুক্তিকরণ এবং ইউক্রেনের অস্থিতিশীলতার জন্য দায়ী রাশিয়ার সিদ্ধান্ত গ্রহণকারীদের সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন।’

Reneta

তবে উসমানভের একজন মুখপাত্র এসব ব্যাপারে মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউএভারটন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT