চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারকেয়ার নিয়ে এলো পোস্ট-কোভিড রিকভারি ক্লিনিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২০
স্বাস্থ্য
A A

এভারকেয়ার হসপিটাল ঢাকা নিয়ে এসেছে পোস্ট-কোভিড-১৯ রিকভারি ক্লিনিক। কোভিড-১৯ থেকে সেরে ওঠা রোগীদের  রিকভারি জার্নির পুরোটা সময় তাদের পাশে থেকে সাহায্য করতে চায় এভারকেয়ার।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেয় এভারকেয়ার হসপিটাল ঢাকা।

গবেষণায় গবেষকরা দেখেছেন যে, হাসপাতালে ভর্তি হওয়া সিংহভাগ কোভিড-১৯ রোগীদের মধ্যে হাসপাতাল ছাড়ার ৬ সপ্তাহের মধ্যে ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে। কিন্তু, এই অনুপাত ১২ সপ্তাহ পর ধীরে ধীরে কমে যায় যদি ভালো শ্বাস-প্রশ্বাসের সেবা পাওয়া যায়; কারণ, দেখা গেছে ফুসফুসের স্বয়ংক্রিয়ভাবে সেরে উঠার ক্ষমতা আছে।

এই পোস্ট-কোভিড রোগীদের সনাক্ত করতে এবং তাদের উন্নতমানের স্বাস্থ্যসেবা দিতে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র পোস্ট-কোভিড-১৯ রেস্পিরেটরি ক্লিনিকটি এই সময়ের সেরা রিকভারি সার্ভিস দিচ্ছে।

পোস্ট-কোভিড রিকভারি সার্ভিসে আছে পালমোনারি কেয়ার ও রিহ্যাবিলিটেশন, পালমোনারি ফিজিওলজিক টেস্টিং, পালমোনারি ইমেজিং, রিহ্যাবিলেটেশন, সাইক্রিয়াট্রিক ও সোশ্যাল সার্ভিস; এছাড়াও রয়েছে কোভিড-১৯ সম্পর্কিত রিসার্চ স্টাডিজ। কোভিড-১৯ সহ সব ল্যাবরেটরি টেস্টের রেজাল্ট ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যায় (বেশিরভাগ কেসের ক্ষেত্রে)।

কোভিড-১৯ থেকে সেরে উঠে বাড়ি ফেরার পর আমরা পরামর্শ দেই: অবিরাম লক্ষণগুলো (কফ, ডিস্পনিয়া) কন্ট্রোল করা, সাপ্লিমেন্টাল অক্সিজেন, কর্মস্থলে নিরাপদে ফিরে যাওয়া সম্পর্কিত পোস্ট-ডিসচার্জ ফিজিকাল ও ইমোশনাল ফাংশন ইস্যুস এবং সংক্রমণ রোধ করতে সতর্কতা, পর্যাপ্ত পুষ্টি, সেইফ মোবিলিটি ও সাইকোলজিক্যাল সাপোর্ট থাকা।

Reneta

এভারকেয়ার বলছে, আমরা হোম রিকভারি সাপোর্টও দিয়ে থাকি যাতে আছে অ্যারিথমিয়া ও মায়োকার্ডিয়াল ডিসফাংশনের মতো হার্টের মেডিকেল কমিপ্লিকেশনের জন্য মাল্টি-ডিসিপ্লিনারি ইনভল্বমেন্ট; এছাড়াও আছে দীর্ঘস্থায়ী আইসিইউ সম্পর্কিত সমস্যাগুলো জন্য সাপোর্ট যেমন- লস অফ মাসল, মায়োপ্যাথি, নিউরোপ্যাথি, উদ্বেগ ও হতাশা।

কোভিড-১৯ মহামারি থেকে বেঁচে উঠতে থাকলেও সময়ের সাথে এটি স্পষ্ট যে এটি থেকে বেঁচে থাকা সেরে উঠার শুধুমাত্র প্রথম পদক্ষেপ; এমনকি সেরে উঠার কয়েক মাস পরও অনেক কোভিড-১৯ রোগীরাই এর অনেক প্রভাব লক্ষ করছে যার মধ্যে শারীরিক ও মানসিক দুটোই রয়েছে।

রোগীরা জানিয়েছে তাদের মধ্যে দুর্বল লাগা, শ্বাসপ্রশ্বাসে সমস্যা, নিদ্রাহীনতা, বুক ধড়পড় ও অস্থিরতা, অ্যাসমার মতো লক্ষণ (যা পূর্বে ছিলো না), বেশি হার্ট বিট আর যারা পূর্বে প্রি-ডায়বেটিক ছিলো তাদের হাই ব্লাড সুগার দেখা যাচ্ছে।

যারা মাঝারি থেকে গুরুতর কোভিড-১৯ ইনফেকশনে ভুগেছেন তাদেরকে ন্যূনতম ৩ মাস পর্যন্ত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেয়া হয়; পাশাপাশি নিয়মিত যেকোনো লক্ষণ ও পরবর্তী যেকোনো প্রতিক্রিয়ার ক্ষেত্রে নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিৎ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এভারকেয়ার হসপিটাল
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেভিন ওয়ার্শ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT