চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A
AB Bank এর বিশেষ সাধারণ সভার ছবি, যেখানে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি খাতের প্রথম প্রজন্মের এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ব্যাংকটির চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। এছাড়াও ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদসহ একজন পরিচালকও পদত্যাগ করেছেন।

জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্যদে পরিবর্তন আনা হয়েছে। নতুন করে পরিচালক পদে এসেছেন তিনজন।

বৃহস্পতিবার এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। এর আগে কয়েক দফায় স্থান ও দিন পরিবর্তনের পর অবশেষে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ সভার আয়োজন করা হয়।

প্রথমে এজিএম হওয়ার পর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এসব পরিবর্তন আনা হয় বলে জানা গেছে। এর আগেও প্রায় একইভাবে দুটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সভায় ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকেও পরিবর্তন আসে।

নতুন পরির্বতনের বিষয়ে জানতে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে কয়েকবার ফোন এবং এসএমএস করেও পাওয়া যায়নি।

সূত্র জানায়, শেয়ারহোল্ডাররা এজিএমে চেয়ারম্যানের পদত্যাগ চেয়েছেন। তবে নাম না প্রকাশ করার শর্তে সেখানে উপস্থিত থাকা একজন ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন, এসব শেয়ার হোল্ডারদের প্রায় সবাইকে ভাড়ায় আনা হয়েছে।

Reneta

এজিএমে সর্বশেষ বক্তব্য দিতে গিয়ে ব্যাংকটির প্রায় ২৫ শতাংশ শেয়ারের মালিকানায় থাকা বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, আমার মৃত্যুর আগ পর্যন্ত এবি ব্যাংকে কোনো সমস্যা হব না বলে আশা করি। এমনকি এবি ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক হিসাবে পরিচিত হবে।

ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে পারে গত কয়েকদিন ধরে এমন গুঞ্জন ছিল ব্যাংক পাড়ায়।

ব্যাংক সূত্রে জানা গেছে, গত ছয় মাসে ব্যাংকটির উল্লেখযোগ্য শেয়ার কিনেছে চট্টগ্রামভিত্তিক বড় একটি শিল্প গ্রুপ।

এর আগে গত ১০ ডিসেম্বর ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমানসহ চারজনকে অর্থ পাচারের অভিযোগে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবি ব্যাংকচেয়ারম্যানপদত্যাগপরিচালনা পর্ষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT