চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সৃজিতের পরিচালনায় বলিউডের তাপসী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ পূর্বাহ্ণ ২৩, জুন ২০২১
বিনোদন
A A

বড় চমক নিয়ে খবরের শিরোনাম কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী। মঙ্গলবার সন্ধ্যায় জানা গেলো সৃজিতের সেই চমকে দেয়া কাহিনী! কী করেছেন চতুষ্কোণ এর এই নির্মাতা?

ভারতীয় নারী ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সৃজিত মুখার্জী। যে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন বলিউডের এই সময়ের শীর্ষস্থানীয় অভিনেত্রী তাপসী পান্নু।

২০১৯ সালের ডিসেম্বরে মিতালি রাজের জন্মদিনে এই ছবির ঘোষণা দেয় প্রযোজক সংস্থা ভায়াকম এইটিন। কিন্তু প্রকাশ্যে আসেনি পরিচালকের নাম। পরবর্তীতে জানা যায়, ‘রইস’ পরিচালক রাহুল ঢোলাকিয়ার নির্দেশনায় তৈরি হবে মিতালির বায়োপিক।

কিন্তু আচমকাই এই প্রজেক্ট থেকে রাহুলকে বাদ দিয়ে নাম ঘোষণা করা হয় সৃজিতের! আর এ কারণে একটু বেশীই চমকেছেন সিনেপ্রেমীরা! তবে কী কারণে এই রদবদল তা নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি।

SRIJIT MUKHERJI TO DIRECT TAAPSEE STARRER… #ShabaashMithu – the biopic on the life of #cricket legend #MithaliRaj – will now be directed by #SrijitMukherji… Initially, #RahulDholakia was directing the film… Stars #TaapseePannu… Produced by Viacom18 Studios. pic.twitter.com/YnedleLBw7

— taran adarsh (@taran_adarsh) June 22, 2021

গত বছর জানুয়ারিতেই প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক। একমাত্র নারী হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬০০০ রান পেরিয়েছেন মিতালি। করোনার কারণে থমকে ছিল এই প্রজেক্ট, নতুন উদ্যমে ময়দানে নামবেন তাপসী।

এরআগে সৃজিত বলিউডের দর্শকদের জন্য নির্মাণ করেছিলেন তার দর্শকপ্রিয় বাংলা সিনেমা ‘রাজকাহিনী’র হিন্দি রিমেক ‘বেগমজান’। সিনেমাটি সাড়া ফেলতে ব্যর্থ হয়। তবে এবার ‘সাবাস মিঠু’তে পরিচালক হিসেবে নাম ঘোষণার পর থেকেই আলোচনার শীর্ষে এই বাঙালি নির্মাতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটারতাপসী পান্নুবলিউডমুখার্জীলিড বিনোদনসিনেমাসৃজিত মুখার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT