চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সুরাইয়ার পরিচয় প্রকাশ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

একের পর এক পরিচয় প্রকাশ করছে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এর চরিত্রদের। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ছবিটির দুটো চরিত্রের ফার্স্ট লুক। যার একটির নাম ‘খোদাবক্স’ এবং অপরটির নাম ‘জাফিরা’। এ দুটো চরিত্রে যথাক্রমে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন ও ফাতিমা সানা শেখকে।

আর এবার পরিচয় প্রকাশ পেল সুরাইয়ার। যে চরিত্রে দেখা গেছে বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে।

এরআগে ‘থাগস অব হিন্দুস্থান’-এর ‘খোদাবক্স’ ও ‘জাফিরা’র পরিচয় পাওয়ার পর যোদ্ধা বেশে দেখা গিয়েছিলো তাদের। তবে সুরাইয়াকে তাদের মতো যোদ্ধা বেশে দেখা যায়নি, বরং ছবিতে তিনি নর্তকী! যে চরিত্রটি রূপদান করবেন ক্যাটরিনা।

টুইটারে প্রকাশ হওয়া সুরাইয়ার মোশন পোস্টারে ক্যাটরিনা একজন নর্তকী। যার নাচ দেখার জন্য কিনা সব পুরুষ পাগল হয়ে থাকে। যশরাজ ফিল্মসের প্রকাশ করা মোশন পোস্টারটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সে আসছে পুরো হিন্দুস্থানকে তার পায়ের নিচে রাখতে’।

১৮৩৯ সালে প্রকাশিত ‘কনফেশন অব থাগ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘থাগস অব হিন্দুস্থান’।আনুমানিক তিনশো কোটি রুপি বাজেটের এই ছবিটি নিয়ে এখন উত্তেজনা বিরাজ করছে সর্বত্র।

বিজয় কৃষ্ণের পরিচালনায় ও আদিত্য চোপড়ার প্রযোজনায় ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ৮ নভেম্বর মুক্তি পাবে এই ‘থাগস অব হিন্দুস্থান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটরিনা কাইফথাগস অব হিন্দুস্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

এক হাতে কলম অন্য হাতে ছাতা, বৃষ্টিতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা

জুলাই ১৩, ২০২৬

প্রেডিকশন মার্কেট দুই ফেভারিটকে চায় ফাইনালে, হিসাব বলে অন্য কথা

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT