ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ছবি ‘দ্য লায়ন কিং’ নতুন করে আবার তৈরি হচ্ছে। এবার ছবিটি পরিচালনা করছেন ‘দ্য জাংগল বুক’ ছবির পরিচালক জন ফ্যাভ্রু। তিনি টুইটারের মাধ্যমে জানিয়েছেন, ছবিতে সিমবার চরিত্রে কণ্ঠ দিচ্ছেন ডোনাল্ড গ্লোভার এবং মুফাসার চরিত্রে জেমস আর্ল জোনস। পরিচালক আরও জানান, ১৯৯৪ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ‘দ্য লায়ন কিং’ ছবিতেও মুফাসার চরিত্রে কন্ঠ দিয়েছিলেন জেমস আর্ল জোনস।

ডিজনির পুরোনো ছবিগুলোর অনেকগুলোই আবার নতুন করে তৈরি হয়েছে। ‘সিন্ডারেলা’, ‘পিটস ড্রাগন’ আর ‘দ্য জাংগল বুক’–এর পর এখন মুক্তির অপেক্ষায় আছে ‘বিউটি আন্ড দ্য বিস্ট’ ছবিটি।
জানা গেছে, ‘‘দ্য লায়ন কিং’ ছবির রিমেকে থাকছে পুরোনো গানগুলো। ‘দ্য লায়ন কিং’ রিমেকের মুক্তির তারিখ এখনও জানায়নি ডিজনি কর্তৃপক্ষ। সিনেমা ব্লেন্ড।







