বিনোদন

এবার সিনেমা প্রযোজনায় নামছেন আলিয়া

এবার সিনেমা প্রযোজনায় নামছেন আলিয়া

‘স্টুডেন্ড অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে সাত বছর আগে অভিষেক হয় আলিয়া ভাটের। আলিয়া তার অসাধারণ অভিনয় দিয়ে জয় করেছেন সবার হৃদয়। তবে শুধুমাত্র অভিনয় দিয়ে নয়, এবার প্রযোজনায় নেমেও সকলের মন জয় করতে চান এই অভিনেত্রী।

হ্যাঁ, ঠিক ই শুনছেন। নিজের প্রোডাকশন হাউজ নির্মাণ করতে চান আলিয়া। যেই প্রোডাকশন হাউজের নাম হবে ইটারনাল সানশাইন প্রোডাকশন্স।

বেশ কিছুদিন যাবত গুজব চলছে যে আলিয়া তার নতুন ব্যবসার জন্য নতুন ভাবে সম্পত্তি ক্রয় করছেন। তবে সম্পত্তি ক্রয়ের তথ্যটি সত্য হলেও এর পেছনের কারণ নিয়ে চলছে নানা গুঞ্জন। আলিয়াও নতুন জায়গা ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমি প্রোডাকশন হাউজ চালু করতে যাচ্ছি, এ কারণেই নতুন জায়গা নিয়ে অফিস শুরু করছি।

এই প্রোডাকশন হাউজ থেকে কেমন ছবি নির্মাণ হবে, সেটাও জানালেন আলিয়া। বললেন, আমি নিজে যে ধরনের ছবি দেখতে পছন্দ করি, আমার প্রোডাকশন হাউজ থেকে তেমন সব ছবিই আমি তৈরী করবো।

বর্তমানে আলিয়া ব্যস্ত আছেন তার নতুন প্রজেক্ট ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। ছবিতে তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুরকে। এছাড়াও ‘কলঙ্ক’ নামের আরেকটি ছবি নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

বিষয়:আলিয়া ভাট কলঙ্ক প্রযোজনা বলিউড ব্রহ্মাস্ত্র রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…