এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে ৩-০ হারানোর পর আজও বড় জয় তুলে নিলো কৃষ্ণা-মৌসুমীরা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে বাংলাদেশ কৃষ্ণারাণীর গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে কৃষ্ণারাণী আরেকটি গোল করেন। এছাড়া আনুচিং ২টি ও মৌসুমী ১টি গোল করেন।
আগামী বুধবার কিরগিজস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে মেয়েরা।








