বিনোদন

এবার ‘শতরঞ্জ কে খিলাড়ি’ নামে হচ্ছে কমেডি সিনেমা

দুইজন পুরুষের ছবি, একজন হাসছেন, অন্যজন গম্ভীর. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ব্যক্তি হাস্যোজ্জ্বল, অন্যজন গম্ভীর মুখে, দুজনই পটভূমিতে প্রকৃতি ও অফিস পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৯৭৭ সালে মুন্সি প্রেমচাঁদের একটি ছোটগল্প অবলম্বনে নিজের প্রথম হিন্দি সিনেমা নির্মাণ করেন বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়! যে ছবিতে অভিনয় করেছেন সঞ্জীব কুমার, সাইদ জাফরি, শাবানা আজমি, রিচার্ড অ্যাটনবারা, ফরিদা জালাল, আমজাদ খান, ডেভিড আব্রাহাম, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ফারুক শেখের মতো অভিনেতারা। এবার একই নামে হিন্দি ভাষায় তৈরী হচ্ছে একটি কমেডি সিনেমা!

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও ও পরেশ রাওয়াল! এছাড়াও অভিনয় করবেন কৃতি শ্যানন, ডিম্পল কাপাডিয়া!

বর্তমান সময়ে বলিউড তারকাদের মধ্যে ব্যস্ত সময় যিনি পার রাজকুমার রাও। মহামারী করোনার কারণে চলতি বছর দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহগুলো বন্ধ থাকলেও ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে রাজকুমার রাওয়ের বেশ কয়েকটি ছবি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘শতরঞ্জ কে খিলাড়ি’ নামের এই ছবিটি পরিচালনা করবেন অভিষেক জৈন্য। আর এই ছবিটি হতে যাচ্ছে পুরোপুরি কমেডি নির্ভর।

বিষয়:কৃতি শ্যানন পরেশ রাওয়াল রাজকুমার রাও সত্যজিৎ রায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…