যুক্তরাজ্যের ডেভনশায়ার স্ট্রিটে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, তার ছেলে তারেক ও তার স্ত্রী জুবায়দাকে বহনকারী গাড়িতে হামলার চেষ্টা হয়েছে। কে বা কারা তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ে মারে বলে স্থানীয়সূত্রে খবর পাওয়া গেছে। তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যে গাড়িতে হামলার চেষ্টা হয় তাতে খালেদা জিয়া ছিলেন না।
হামলার চেষ্টার একটি ভিডিও চিত্র পেয়েছে চ্যানেল আই অনলাইন। তাতে দেখা যায় তাড়াহুড়ো করে একটি গাড়ি চলে যাচ্ছে।সেসময় সাদাটে শার্ট ও গাঢ় রঙের স্যুট পরা এক ব্যক্তিকে দৌড়াতে দেখা যায়। স্থানীয় সূত্রের তথ্যমতে সাদা শার্ট আর জ্যাকেট পরিহিত ওই ব্যক্তিটি তারেক রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম লন্ডনের একটি বিলাসবহুল শপিং সেন্টার থেকে গতকাল সন্ধ্যায় কেনাকাটা শেষ করে গাড়িতে উঠার সময় বেগম জিয়াকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে চার যুবক। জানা যায় দশবারোটি ডিম খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে ছুড়ে মারা হয় ।
তবে এই হামলার বিষয়ে লন্ডন বিএনপি কিংবা অন্য কোন রাজনৈতিক দলের প্রবাসী শাখা থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় রাজধানীতে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারণা চালানোর সময়ও কয়েকবার বেগম জিয়ার গাড়ি বহরে হামলার চেষ্টাসহ হামলা হয়েছিলো।






