খুলনা

এবার মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১

এবার মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১

খুলনার রূপসায় ঘের থেকে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে আজগর শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকালে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আজগর আলী বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভট্টখামার এলাকার মহর আলীর ছেলে।

পুলিশ জানায়, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে শনিবার রাতে একটি সংঘবদ্ধ চোরের দল কীটনাশক দিয়ে মাছ চুরি করতে আসে। গভীর রাতে চোরেরা ঘেরে বিষ দিয়ে মাছ চুরি করার সময় ঘের মালিক টের পেয়ে এলাকাবাসীর সহযোগীতায় তাদের ঘেরাও করে আজগর আলী নামে এক চোরকে আটক করে।

এ সময় অন্যরা পালিয়ে যায়। এলাকাবাসী আটক আজগরকে বেদম গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিষয়:গণপিটুনি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…