চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বড় আয়োজনে মাহির বিয়ে

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১:৩৯ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৬
বিনোদন
A A

এবার বিরাট আয়োজনে ঢালিউডের শীর্ষ নায়িকা মাহিয়া মাহির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে। আগামী ২০ জুলাই রাজধানীর দামী এক কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান হবে।

এরই মধ্যে আত্মীয়-স্বজন বন্ধু ও সহকর্মীদের হাতে পৌঁছে যাচ্ছে মাহি-অপুর বিয়ের কার্ড। ঢাকার পর ২৪ জুলাই সিলেটে বর অপুর বাড়িতে আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে মাহির বিবাহোত্তর সংর্বধনা।

হাতে আর মাত্র পাঁচদিন বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে ছুঁটে বেড়ানো মাহি চ্যানেল আই অনলাইনকে বলেন, ভীষণ ব্যস্ত আছি। কারো সঙ্গে কথা বলার একেবারেই সময় নেই। আত্মীয়-স্বজনের বাড়িতে বাড়িতে বিয়ের কার্ড নিয়ে ছুটে বেড়াচ্ছি। এছাড়া আমার কাছের সহকর্মীদের বাসাতেও কার্ড বিলি করছি।

হঠাৎ করেই বিয়ের অনুষ্ঠান কোনো কারণ আছে কিনা জানতে চাইলে ‘অগ্নিকন্যা’ খ্যাত মাহি বলেন, অপুর সঙ্গে কাবিন হওয়ার পর সবাইকে বলেছিলাম যেকোনো দিন অনুষ্ঠান সেরে ফেলতে পারি। আর হুট করে সিদ্ধান্ত নিতে আমি বরাবরই পছন্দ করি। তাই দেখলাম পরিবার থেকে সবাই যখন একটু চাপাচাপি করছে; তাই হুট করে বিয়ের তারিখ দিয়ে দিলাম।

মাহির বিয়ের বিয়েতে ঢালিউডের কোন কোন তারকা থাকছে জানতে চাইলে তিনি বলেন, আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। পরিচালক, প্রযোজক, নায়ক, নায়িকা সবার কাছে এরইমধ্যে বিয়ের কার্ড পৌঁছে গেছে।

তাহলে মাহির কথা অনুযায়ী ঢালিউডের শীর্ষ নায়ক, শাকিব খান, রিয়াজ, ফেরদৌস, বাপ্পি, সাইমনসহ আরো অনেক হিরো থাকবেন তালিকায়। তবে কলকাতার হিরো অঙ্কুশ থাকবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি তিনি।

Reneta

গত ২৫ মে সিলেট ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন মাহিয়া মাহি। সেদিন রাতে মিডিয়া কর্মীদের তিনি জানিয়েছিলেন খুব শিগগিরই জমকালে আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করবেন। আর সেই ঘণ্টাই এবার বেজে উঠল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডমাহিয়া মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT