চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিশা-তৌকীর-সিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ১৯৫২ এর ভাষা আন্দোলন নিয়ে নির্মিতপ্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ফাগুন হাওয়ায়’। ছবির শেষ সময়ের প্রচারণায় সারাক্ষণ ছুটে বেড়াচ্ছেন নির্মাতা তৌকীর আহমেদ থেকে শুরু করে ছবির অন্যান্য কলাকুশলীরাও।

বিভিন্ন মিডিয়াতে যাওয়া ছাড়াও কলেজ, বিশ্ববিদ্যালয়েও ছুটে যাচ্ছেন ছবিটির খবর নিয়ে। পহেলা ফাগুনের প্রথম দুপুরে এবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের আমন্ত্রণে হাজির হয়েছিলেন তৌকীর আহমেদ, সিয়াম, তিশা, রওনক হাসান, ফলজুর রহমান বাবু।

‘ফাগুন হাওয়ায়’ ছবিটি নিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করাই ছিলো টিমের মূখ্য উদ্দেশ্য। ‘ফাগুন হাওয়ায়’র টিমকে পেয়ে উচ্ছ্বসিত পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এ ছবি নিয়ে নির্মাতা তৌকীর আহমেদের কাছে বিভিন্ন বিষয় জানতে চান।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি নিয়ে নিজেদের আগ্রহের কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

বলেন, শুধু ভাষা আন্দোলনের ছবি বলেই নয়, এটি ‘জয়াত্রা’, ‘অজ্ঞাতনামা’ ও ‘হালদার’ নির্মাতা তৌকীর আহমেদের ছবি বলেও সবাই মিলে হলে গিয়ে ‘ফাগুন হাওয়ায়’ দেখবেন। তারা জানান, নতুন প্রজন্ম অনেকেই ভাষা আন্দোলন নিয়ে ঠিকমত জানেনা। পাঠ্যবই এবং বিভিন্ন গল্প, উপন্যাসে পড়েছে ভাষা আন্দোলন নিয়ে। এবার রুপালি পর্দায় ফুটে উঠবে ঐতিহ্য গাঁথা ভাষা আন্দোলনের প্রেক্ষাপট।

তৌকীর আহমেদের উদ্দেশ্যে এই শিক্ষার্থীরা আরো বলেন, ভবিষ্যতেও যেন অজ্ঞাতনামা ও ফাগুন হাওয়ায় এর মতো চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখেন। তিনি বলেন, চারপাশের অনেক ঘটনা আছে, আমাদের নিজেদের গল্প নিয়েই তিনি আরও ছবি নির্মাণ করবেন। তার জন্য নির্মিত এসব ছবি হলে গিয়ে দেখতে হবে।

Reneta

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের আমন্ত্রণে গিয়ে, ‘ফাগুন হাওয়ায়’ ছবিতে কাজের অভিজ্ঞতা এবং এ ছবিটা সবার কেন দেখা উচিত সে বিষয়ে নানা কথা বলেন সিয়াম-তিশা। এর পাশাপাশি তারা নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেন।

১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’। সোশাল মিডিয়াতেও ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে কথা বলছেন চলচ্চিত্র প্রেমীরা। শুধু ভাষা আন্দোলনের ছবি বলেই নয়, ছবিটির পোস্টার, টিজার, ট্রেলার ও গান বেশ প্রশংসা কুড়াচ্ছে।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ। ছবিটি ৫২ টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। পরিবেশনা করছে অভি কথাচিত্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তিশাতৌকীর আহমেদফাগুণ হাওয়ায়লিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপনের বড় পরিকল্পনা

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

মে ১১, ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১১, ২০২৬

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মে ১১, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT