চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বিপিএল উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ষষ্ঠ আসর শুরু হচ্ছে শনিবার ( ৫ জানুয়ারি) থেকে। এবার আসরে স্টেডিয়াম ও টেলিভিশন পর্দা থেকে উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা।

এর আগে ক্রিকেট ম্যানিয়া, বিশ্বকাপ ফুটবল কিংবা বিনোদনমূলক নানা ধরনের অনুষ্ঠানে প্রাণোচ্ছল উপস্থাপনা দিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও প্রথমবার বিপিএলের মতো বড় আসরে মাইক্রোফোন হাতে পাওয়া যাবে এই তারকাকে।

খেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত টানা এক মাসের বেশী সময় ধরে বিপিএলে পাওয়া যাবে শ্রাবণ্যকে। এরই মধ্যে বিপিএল ও টিভি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে তার আলোচনা চূড়ান্ত হয়েছে। ফলে এটিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে শ্রাবণ্য তৌহিদা বললেন, দুই চ্যানেলে বিপিএল দেখা যাবে। কিন্তু আমি থাকবো মাছরাঙা টেলিভিশনের সঙ্গে। শ্রাবণ্য বলেন, গত ৪ বছর ধরে আমি ক্রিকেটের সঙ্গে আছি। ক্রিকেট খেলা ভালোভাবে বোঝার চেষ্টা করি। সে জন্য ক্রিকেটের যে কোনো শো করতে পারলে আমার ভালো লাগে।

বিপিএল হলো দেশের ক্রিকেট লীগের সবচেয়ে বড় প্লাটফর্ম। সেখানে প্রথমবারের মতো উপস্থাপনার মাধ্যমে নিজেকে মেলে ধরতে যাচ্ছেন উল্লেখ করে শ্রাবণ্য বলেন, এ কাজে বেশ চ্যালেঞ্জ আছে তারপরেও নিজের কাছে এক্সাইটমেন্ট কাজ করছে। ক্রিকেট নিয়ে শো করতে আমার কোনো সাজানো চিত্রনাট্য দরকার পড়ে না। শো-এর আগে নিজে নিজে প্রচুর স্টাডি করে নেই।

যোগ করে তিনি আরও বলেন, খেলা দেখি। এরপরেই লাইভে চলে যাই। অপ্রাসঙ্গিক ভারী কথা বলি না, আমি আমার মতোই থাকি। মানুষ মাত্রই ভুল করে কিন্তু আমি সবসময় সচেতন থাকি ভুল তথ্য যাতে না দেই। ক্রিকেটের যারা সিনিয়র বোদ্ধা, তারা বলেন আমি আগের চেয়ে এখন অনেক বেশী পরিণত। আশা করছি, দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশ্রাবণ্য তৌহিদা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT