বিনোদন

এবার বলিউডে মীর

এবার বলিউডে মীর

আলোচিত রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ এর জনপ্রিয় সঞ্চালক মীর আফসার আলী এবার বলিউডে যাচ্ছেন। তিনি একাধারে জনপ্রিয় রেডিও জকি, শিল্পী ও কমেডি অভিনেতা। টালিউডের সিনেমায় অভিনয় করলেও প্রথমবার বলিউড সিনেমায় ডাক পেয়েছেন তিনি।

‘আশিকি টু’ সিনেমার গীতিকার সন্দীপ নাথ প্রথমবার সিনেমা নির্মাণ করছেন আর সে ছবিতেই অভিষেক ঘটতে চলেছে মীরের। নাম ঠিক না হওয়া ছবির শুটিং আগামী দু’একদিনের মধ্যে শুরু হবে। তবে এখন পর্যন্ত মীর এ সিনেমার স্ক্রিপ্ট হাতে পাননি।

বিষয়:মীর মীরাক্কেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…