অর্থনীতি

এবারের প্রস্তাবিত বাজেট হতে পারে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা

এবারের প্রস্তাবিত বাজেট হতে পারে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা

আগামী অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের প্রস্তুতি বৈঠকে এই তথ্য জানিয়েছেন অর্থ সচিব রউফ তালুকদার।

পরে পরিকল্পনা সচিব নূরুল আমিন জানান, উন্নয়ন বাজেটের আকার হতে পারে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। বৈঠকে জানানো হয়, এপ্রিল পর্যন্ত ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে ৫৪ দশমিক ৬৩ ভাগ, টাকার অংকে ৯৬ হাজার ৪৯৩ কোটি টাকা।

অনুমতি পেলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আগামী সপ্তাহেই এনইসি বৈঠকে নতুন অর্থবছরের এডিপি চূড়ান্ত হবে বলে জানানো হয়।

বিষয়:একনেক এনইসি বাজেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…