চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার পুলিশের বিরুদ্ধে শরীরে আগুন দেওয়ার অভিযোগ

রাজীব দাস রাজীব দাস
৬:৫২ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর মিরপুরে কেরোসিনের আগুনে ঝলসে গেছে বাবুল মাতুব্বর নামে এক চা দোকানদার।

আগুনে তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান চিকিৎসক।

পরিবারের অভিযোগ চাঁদা না পেয়ে পুলিশ বাবুলের গায়ে আগুন দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Banglabid

মিরপুর এক নম্বর গুদারাঘাট এলাকার এই দোকানেই চা বিক্রি করতেন বাবুল মাতুব্বর। বুধবার রাতে অগ্নিদগ্ধ হলে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানায়, রাত সাড়ে নয়টার দিকে বাবুল মাতুব্বরের দোকানের সামনে একটি মাইক্রোবাস এবং দুই পুলিশ সদস্যকে দেখতে পায় তারা।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাইরে এসে দেখি দুইটা লোক পুলিশের। যে টাকা চাইছে সে কাপড় খুলে আগুন দিছে; তার তোর পুরো শরীর ঝলসে গেছে।’

Reneta

তিনি আরো জানান, একটা মাইক্রোবাস এসে দাঁড়ায়। আর এরা চাঁদার জন্য আসে, না দিলেই এমন করে।

বাবুলের পুত্রবধূ মনি জানায়, বুধবার দুপুরে পুলিশের তিন সদস্য এসে তার শ্বশুড়ের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাদক বিক্রির অভিযোগে তাকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয় পুলিশ।

শাহ্ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ব্যাপারে কোন কিছু না বললেও অভিযোগ অস্বীকার করেন ঘটনার তদন্তে আসা ওই থানার এক পুলিশ পরিদর্শক।

শাহ্ আলী থানা এসআই সাঈদ বলেন, সবাই একই কথা বলছে দেলোয়ার নাকি ওর সাথে ধস্তাধস্তি করছে। দেলোয়ার নামে কোনো কনস্টেবল আমাদের এখানে নেই।

বাবুল মাতুব্বরের অবস্থা আশংকাজনক বলে জানান বার্ণ ইউনিটের চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ ইউনিটের সহকারি রেজিস্ট্রার,ডা. গোবিন্দ বিশ্বাস বলেন, তার শরীরের শতকরা ৯৫ ভাগ পুড়ে গেছে। তার সাথে মুখমণ্ডল এবং শ্বাসনালীও পুড়ে গেছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে আমরা তার চিকিৎসা দেওয়ার সাধ্যমতো চেষ্টা করছি ।

এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তি দাবি করেছেন বাবুল মাতুব্বরের পরিবারের সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT