চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার পাওয়া গেলো সিরীয় শিশুর মৃতদেহ

নিশাত পারভেজনিশাত পারভেজ
৩:০৬ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

শিশু আয়লানের মৃতদেহ ভেসে আসার পর এবার আরেক সিরীয় শিশুর মৃতদেহ পাওয়া গেছে পশ্চিম তুরস্কের সমুদ্র সৈকতে। ১৫ শরণার্থী নিয়ে নৌকাটি গ্রিসের কায়স দ্বীপে যাওয়ার চেষ্টা করার সময় ডুবে যায়, এতে সিরীয় শিশুটি ডুবে মারা যায়। বাকিদের উদ্ধার করছে তুরস্কের নৌবাহিনী।

অস্ট্রিয়া, হাঙ্গেরি ও সার্বিয়ার পর ক্রোয়েশিয়া সীমান্ত বন্ধ করেছে শরণার্থীদের জন্য। ক্রোয়েশিয়া তাদের সীমান্ত খুলে দেওয়ার পর আগত শরণার্থীদের পাঠাচ্ছে হাঙ্গেরি, স্লোভেনিয়া হয়ে অস্ট্রিয়ার পথে। তবে অস্ট্রিয়া জানিয়েছে, হাঙ্গেরির সাথে শরণার্থী নেওয়ার ব্যাপারে তাদের কোনো বোঝাপড়া হয়নি। এ কারণে তারা আটকে থাকা শরণার্থীদের নিতে আগ্রহী নয়। এ অবস্থায় পথে পথেই দিন কাটছে শরণার্থীদের।

এদিকে কাঁটাতার দিয়ে সীমান্ত আটকে দেওয়ার পর কোথাও কোথাও শরণার্থীদের সাথে সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর। স্লোভেনিয়ায় সীমান্তে শরণার্থীদের ওপর মরিচের গুড়া ছড়িয়ে তাড়িয়ে দেওয়া হয়।

তুরস্কের ইস্তাম্বুলের এক স্টেশনে আটকা পড়েছে সিরিয়ার কয়েক হাজার শরণার্থী। তুরস্ক শরণার্থীদের জন্য গ্রিসের সীমান্তগামী সব ট্রেনের টিকিট কেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে একমত হতে পারছে না। সামনের সপ্তাহে ইইউ’র দেশগুলোর মধ্যে আরো দুটি বৈঠক হবে। তবে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে কি না এ নিয়ে সংশয় কাটছে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীকুর্দি শিশুশরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটার পাবেন গাড়ি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

মে ১২, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায় সাফল্যের খোঁজে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

বিদেশে ভিসা আবেদনে ডিপোজিট পাঠানো সহজ হলো

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT