চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ধর্মঘটের হুমকি সাউথ আফ্রিকান ক্রিকেটারদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গত অক্টোবরে বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘটের ডাকে উত্তাল হয়ে উঠেছিল দেশের ক্রীড়াঙ্গন। উত্তাপ ছুঁয়েছিল ক্রিকেট বিশ্বকেও। এসেছিল নানামুখী মন্তব্য। এবার আলোচনায় প্রোটিয়ারা। ধর্মঘটের হুমকি এসেছে সাউথ আফ্রিকান ক্রিকেটারদের থেকে।

দেশটির ক্রিকেটারদের সংগঠন এসএসিএ জানাচ্ছে, শুক্রবারের আগে বাণিজ্যিক লভ্যাংশের কোনো সুরাহা না হলে যেকোনো সময়ে আসতে পারে ধর্মঘটের ডাক। তাতে হুমকির মুখে পড়বে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ।

কোনপ্রকার অনুমতি ছাড়াই সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ এমজানসি সুপার লিগে ক্রিকেটারদের নাম ও ছবি ব্যবহার করায় ক্রিকেট সাউথ আফ্রিকার (এসসিএ) সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে এসএসিএ। ২০১৮ সালের এমজানসি সুপার লিগে খেলোয়াড়দের বকেয়া বাণিজ্যিক লভ্যাংশ দিতে দেরি করায় গত মাসেও দ্বন্দ্বে জড়ায় বোর্ড ও সংগঠন। তর্ক-বিতর্কের শেষে একবছর দেরি করে খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দেয় এসসিএ। বরখাস্ত করা করা হয় বোর্ডের তিন কর্মকর্তাকে।

দ্বিতীয়বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আবারও বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে এসএসিএ। সংগঠনের প্রধান নির্বাহী টনি আইরিশ বলেছেন, ‘এসএসিএর মাথায় ধর্মঘটের বিষয়টি ভালোভাবে আছে। প্রয়োজনে শিল্প ধর্মঘটের মতো ব্যবস্থা নেয়া হবে।’

‘এসএসিএ তার নির্বাহী ও প্রশাসনিক বোর্ডের সঙ্গে শুক্রবার এক সভায় বসবে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের অনৈতিক আচরণ নিয়ে আলোচনা করা হবে। সেখানেই ঠিক হবে খেলোয়াড়রা কোনপ্রকার আনুষ্ঠানিক ব্যবস্থা কিংবা প্রতিবাদের মধ্যে দিয়ে যাবে কিনা।’

খেলোয়াড়দের ধর্মঘট ডাকার ঘোষণায় হুমকির মুখে পড়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের চার ম্যাচের টেস্ট সিরিজ। আগামী সপ্তাহেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলতে সেদেশে যাওয়ার কথা ইংলিশদের। সেঞ্চুরিয়নে বক্সিং ডেতে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা।

Reneta

কঠিন হলেও প্রয়োজনে সেই সিরিজ বয়কটের সম্ভাবনার কথা জানিয়েছেন টনি আইরিশ, ‘এখনই সেই সিরিজ নিয়ে কথা বলা যাচ্ছে না। আমরা আগে ধর্মঘটের প্রধান সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই। আমরা আন্তর্জাতিক সূচির গুরুত্বের বিষয়টিও মাথায় রাখছি। তবে কঠিন হলেও সত্যি হয়তো ধর্মঘটের প্রভাব ইংল্যান্ড সিরিজেও পড়তে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ আফ্রিকান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT