বাংলাদেশ

এবার দেশের সব ‘মূর্তি’ অপসারণ চায় হেফাজত

এবার দেশের সব ‘মূর্তি’ অপসারণ চায় হেফাজত

দেশে স্থাপিত সব ‘মূর্তি’ অপসারণ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনটির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এক শুকরিয়া আদায় মিছিলে এ দাবি জানান ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী।

বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্ট থেকে গ্রীক দেবীর ভাস্কর্য অপসারণের পর শুক্রবার জুমার নামাজের পর শুকরিয়া আদায় মিছিল করে হেফাজতে ইসলাম।

সংগঠনটি অনেক দিন ধরে সুপ্রিম কোর্ট থেকে গ্রীক দেবীর ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে আসছিল। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

‘প্রধানমন্ত্রী তিনি তার প্রতিশ্রুতি মোতাবেক মূর্তি সরিয়েছেন সেজন্য তার প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি উল্লেখ করে কাসেমী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) যেন সবসময় ইসলামের খেদমত করতে পারেন এই দোয়া আমরা করছি।’

তিনি আরো বলেন, ‘কোনও অবস্থায় রাস্তার পাশে মূর্তি স্থাপন মেনে নেওয়া চলবে না। এ দেশে মূর্তি সংস্কৃতি চলবে না।’

 সমাবেশে হেফাজতের ঢাকা মহানগরের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ‘বাংলার মাটিতে আর কোনও মূর্তি স্থাপন করা যাবে না। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তৌহিদী জনতা দাঁত ভাঙা জবাব দেবে।’
বিষয়:ভাস্কর্য অপসারণ হেফাজতে ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…