গুলশানে জঙ্গী হামলা ও সারাদেশে বন্যাদুর্গতদের দুর্দশার কথা ভেবে এবার জন্মদিনে কেক কাটছেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বন্যাদুর্গতেদর দুর্গতি এবং গুলশান ও শোলকিয়ায় সন্ত্রাসী হামলার কারেণ এবার কেক কেটে জন্মদিন পালন করা হবে না। একই সঙ্গে অঙ্গ সংগঠন গুলোও কেক কাটবে না। তিনি বলেছেন, মানুষের মনে শান্তি ফিরে না আসা পর্যন্ত এ ধরনের কোন অনুষ্ঠান করবে না বিএনপি।
তবে তিনি গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, বেগম জিয়াকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীরা তার গুলশানের কার্যালয়ে যাবেন।







