চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ছাঁটাই টটেনহ্যাম কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ লিগে কদিন আগেই ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে ছাঁটাই করেছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডে ওলে গানার সোলশেয়ারের চাকরি ঝুলে আছে সুতোয়। বরখাস্তের লাইনে ইউরোপের শীর্ষ লিগগুলোর আরও কিছু কোচের নাম। এরমাঝেই টটেনহ্যাম হটস্পার কোচ ছাঁটাইয়ের তালিকা আরেকটু লম্বা করল।

সোমবার ৪৭ বছর বয়সী কোচ নুনো এসপ্রিতো সান্তোসকে বিদায় বলে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। নিয়োগের পাঁচ মাসেরও কম সময় তার উপর আস্থা রাখল দলটি। ডাগআউটে দাঁড়াতে পেরেছেন কেবল ১৭ ম্যাচে।

প্রিমিয়ার লিগে হটস্পারদের একেবারেই বাজে সময় যাচ্ছে। লিগে শেষ ছয় ম্যাচে চারটিতে হার। সবশেষ ম্যানইউয়ের বিপক্ষে ৩-০তে পরাজয়। আসলে কোনো ধরনের প্রতিযোগিতাতেই ছন্দে নেই স্পাররা।

টটেনহ্যাম নতুন কোচেরও আভাস দিয়ে ফেলেছে। দৌড়ে সবার আগে চেলসির সাবেক ম্যানেজার অ্যান্তনিও কন্তে। যে-ই আসুন, গত তিন বছরে তিনি হবেন স্পারদের ডাগআউটে বসতে চুক্তি ভুক্ত হওয়া চতুর্থ কোচ।

লিগ টেবিলে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে টটেনহ্যাম। শীর্ষের চেলসির চেয়ে ১০ পয়েন্ট পেছনে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ-২০২১কন্তেটটেনহ্যামলিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় ২৫ মের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গে যাবেন মার্কো রুবিও

মে ১৫, ২০২৬

কেমন হল দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল

মে ১৫, ২০২৬

লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন

মে ১৫, ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT