চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কাদের হাতে যাবে ছাত্রলীগের নেতৃত্ব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন সামনে রেখে সংগঠনটির শীর্ষ পদে কারা আসবেন, তা নিয়ে আলাপ-আলোচনা চলছে বিস্তর। আগামী ১১ ও ১২ মে ছাত্রলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকেই।  ছাত্রলীগের একাধিক নেতা জানান, ভাবমূর্তি যাদের ভালো তারাই এগিয়ে আছেন।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারও স্পষ্ট নির্দেশনা রয়েছে এ বিষয়ে।  প্রধানমন্ত্রী জানিয়েছেন, আওয়ামী পরিবার ও স্বচ্ছ ভাবমূর্তি দেখে নেতৃত্ব বাছাইয়ের কথা।

আলোচনায় যারা:
শেষ মুহূর্তের আলোচনায় যারা শীর্ষ পদের জন্য এগিয়ে তাদের মধ্যে বরিশাল অঞ্চল থেকে আছেন বর্তমান কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইয়াজ আল রিয়াদ, কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক বরকত হোসেন হাওলাদার, আইন সম্পাদক আল-নাহিয়ান খান জয় ও সহ-সম্পাদক মো. আরিফুল ইসলাম সোহাগ।

ঢাকার পার্শবর্তী কেরাণীগঞ্জ থেকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক এস এম আলমগীর হোসেন।

Reneta

 

ফরিদপুর অঞ্চল থেকে রয়েছেন শিক্ষা ও পাঠচক্র সম্পাদক গোলাম রাব্বানী, কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসাইন, কবি জসীম উদ্দিন হলের সাধারণ সম্পাদক শাহেদ খান ও স্যার এএফ রহমান হলের সভাপতি হাফিজুর রহমান।

চট্টগ্রাম অঞ্চল থেকে এগিয়ে আছেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, উপ-স্কুলছাত্র বিষয়ক সম্পাদক খাজা খায়ের সুজন ও মুহসীন হলের সভাপতি সরকার রায়হান জহির।

উত্তরবঙ্গ থেকে আলোচনায় আছেন উপ আইন সম্পাদক হোসাইন সাদ্দাম, নাট্য ও বিতর্ক বিষয়ক উপ সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস জিপু ও মুহসীন হলের সাধারণ সম্পাদক মাহেদী হাসান সানী।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সও আলোচনায় আছেন।

মেয়াদপূর্তির ছয় মাসেও বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন না হওয়ায়, এ বিষয়ে সরব হন সংগঠনটির নেতা-কর্মীদের এক অংশ।  পরে গত ৬ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগকে সম্মেলন করে নতুন নেতৃত্ব বাছাইয়ের কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়।  তখন সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।  ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর।  ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ছাত্রলীগ
শেয়ারTweetPin2

সর্বশেষ

সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই, উচ্চমূল্যে বিক্রি হচ্ছে সোনালি মুরগি

জুন ৫, ২০২৬

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২

জুন ৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ছুটির দিনও ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT