চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার এমপি রানাকে বিচারিক আদালতে হাজির

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১১:২৭ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
আদালত
A A
এমপি রানাকে আদালতে হাজির করে নিরাপত্তা ব্যবস্থা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

টাঙ্গাইলে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার বিচারিক আদালতে হাজির করা হয়েছে।

বুধবার সকাল ৯টায় কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে তাকে টাঙ্গাইল আদালতে আনা হয়।

গত নভেম্বর থেকে জুলাই পর্যন্ত মামলাটির অভিযোগ গঠনের শুনানি আটবার পিছিয়েছে। প্রতিবারই অসুস্থতার কারণে। তাই সম্প্রতি আমানুরকে বিচারিক আদালতে হাজির করার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলার তারিখে আমানুরকে আদালতে হাজির করা হয় না জানিয়ে এ বিষয়ে নির্দেশনা চেয়ে অ্যাটর্নি জেনারেলের আরজির পরিপ্রেক্ষিতে এই আদেশ আসে।

বাদীপক্ষের আইনজীবী এস আকবর খান বলেন, উচ্চ আদালতের নির্দেশ রয়েছে ছয় মাসের মধ্যে এ মামলার বিচারকাজ নিষ্পত্তি করার জন্য। কিন্তু ছয় মাস অতিবাহিত হয়ে গেছে। আসামি আমানুরকে হাজির না করায় বিচারকাজ শুরু করা যাচ্ছে না।

মামলার নথি থেকে জানা যায়, সর্বশেষ গত ১৯ জুলাই অভিযোগ গঠনের শুনানির তারিখে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা আদালতকে জানান, পাইলসের রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ থাকায় আমানুর ভ্রমণ-উপযোগী নন বলে কারাগারের সহকারী সার্জন জানিয়েছেন। তাই তাকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না।

এর আগের তারিখ ১২ জুন জানানো হয়, জ্বর, বমি, পাতলা পায়খানা, কোমর ব্যথা ও হৃদরোগের ব্যথার কারণে আমানুর ভ্রমণ-উপযোগী নন। গত বছরের ৯ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির প্রথম তারিখ ধার্য ছিল। কিন্তু এর আগের দিন কাশিমপুর কারাগার থেকে তাকে বুকে ব্যথাজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তাই তাকে ওই তারিখে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

‘উচ্চ রক্তচাপ, বুক ও কোমরের ব্যথার কারণে আমানুর গত ৮ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি প্রায় তিন মাস ঢাকা মেডিকেলের কেবিনে ছিলেন। এরপর তাকে আবার কারাগারে স্থানান্তর করা হয়। ওই সময় অভিযোগ গঠনের শুনানি তিনবার পেছায়।’

মামলার বাদী ও নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ অভিযোগ করেন, আমানুর প্রভাব খাটিয়ে কখনও হাসপাতাল, কখনও কারাগারের চিকিৎসাকেন্দ্রে থেকে মামলার বিচারপ্রক্রিয়া বিলম্বিত করছেন।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ টাঙ্গাইলে তার কলেজপাড়া এলাকায় বাসার সামনে পাওয়া যায়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

প্রথমে থানা-পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত করে। ২০১৪ সালের আগস্টে এ মামলার আসামি আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী গ্রেপ্তার হন। আদালতে তাদের স্বীকারোক্তিতে সাংসদ আমানুর রহমান খান ও তার তিন ভাইয়ের এ হত্যাকান্ডের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে।

এরপর আমানুর ও তার ভাইয়েরা আত্মগোপনে চলে যান। গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর ও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়।

ট্যাগ: টাঙ্গাইল-এমপি রানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিরপুরের জঙ্গি আস্তানায় আবারও র‌্যাবের অভিযান

পরবর্তী

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার টিম প্রস্তুতি নিচ্ছেন, মাঠে প্রস্তুতি কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বন্যার পর একজন মানুষও না খেয়ে মারা যায়নি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT