চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের শেষ জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের শেষ জানাজায় মানুষের ঢল. Channel i News - চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেনের জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করে, শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নিজ এলাকা মিরসরাইয়ের ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। এসময় উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরসরাইয়ে নেওয়া হয়।

শ্রদ্ধাঞ্জলি জানাতে হাজারো মানুষ বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ জানাজায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল বলেন, ‘আজ মিরসরাইবাসীর জন্য অনেক কষ্টের দিন। দীর্ঘদিন আইসিইউতে থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমার বাবা চট্টগ্রামের তথা মিরসাইয়ের উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অবস্থার অবনতি হলে বুধবার (১৩ মে) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিনই বিকেল ৫টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বিষয়:গার্ড অব অনার চিরনিদ্রায় শায়িত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…