বিনোদন

এবারের ‘আনন্দ মেলা’র উপস্থাপনায় আফরান নিশো

আফরান নিশো আনন্দ মেলা অনুষ্ঠানে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফরান নিশো আনন্দ মেলা অনুষ্ঠানে পারফর্ম করছেন, পেছনে রঙিন আলোর ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতি ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’তে কিছু না কিছু চমক থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন ঈদুল আযহার জন্য নির্মিত হওয়া ‘আনন্দ মেলা’র সবচেয়ে বড় চমক থাকছে উপস্থাপনায়। সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে দেখা যাবে আনন্দমেলার উপস্থাপনায়।

নিজের অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন আফরান নিশো। চরিত্রগুলোর মাধ্যমে তিনি সাজিয়ে তুলবেন পুরো আনন্দ মেলা।

আনন্দ মেলার পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ।

এবারের ‘আনন্দ মেলা’র উপস্থাপনায় আফরান নিশো

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনন্দ মেলা কর্তৃপক্ষ জানায়, শুধু উপস্থাপনাতেই নয়, পুরো আনন্দ মেলা জুড়ে থাকছে বিভিন্ন চমক। আনন্দ মেলার জন্য এবার একটি থিম সং তৈরি করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা।

এছাড়াও রয়েছে নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজীবের কণ্ঠে মৌলিক গান। সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ।

বিশেষ একটি পর্বে আড্ডায় অংশ নিবেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ।

এবারের ‘আনন্দ মেলা’র উপস্থাপনায় আফরান নিশো

চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার ছবির জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে। এছাড়াও থাকছে সমসাময়িক বিষয়ের উপর তিনটি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা।

সম্প্রতি আনন্দ মেলার শুটিং সম্পন্ন হয়েছে। বিটিভি’র পর্দায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।

বিষয়:অপু বিশ্বাস আফরান নিশো ইলিয়াস কাঞ্চন নুসরাত ফারিয়া পরীমনি শরিফুল রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…