এবারও উচ্চ মাধ্যমিকে প্রতিষ্ঠানের মুখ উজ্বল করেছে দেশের ১২টি ক্যাডেট কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ৬০১ জন, এর মধ্যে ৫৮০ জনই পেয়েছে জিপিএ-ফাইভ। সশস্ত্র বাহিনী পরিচালিত অন্য কলেজগুলোও এরকম ভাল ফল করেছে।
আনন্দের অপেক্ষা ছিল পরিক্ষার্থীদের মাঝে। ‘জ্ঞানের জন্য এসো দেশের সেবায় যাও’ এই ব্রতকে সঙ্গী করে বেড়ে উঠেছে আদমজী ক্যান্টমেন্ট কলেজে। এবারও উচ্চ মাধ্যমিকে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।
শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজও ভালো ফল করেছে।
দেশের ১২টি ক্যাডেট কলেজের ফল একযোগে প্রকাশ করা হয় কুর্মিটোলা গল্ফ ক্লাবে। এবারও সেরা তালিকায় সব ক্যাডেট কলেজ।

ক্যাডেট কলেজসহ সশস্ত্র বাহিনী পরিচালিত অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো নিয়মতান্ত্রিকতা সব কলেজে চর্চার কথা বলেছেন অভিভাবকরা।







