ফুটবল

এবারই ব্যালন ডি’অর জেতার ‘সেরা’ সুযোগ

Liverpool footballer celebrating a goal in a packed stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

Liverpool players celebrating a goal during a match at Anfield stadium with fans in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ এখনও শেষ হয়নি। শেষ পর্যন্ত অপেক্ষার আগেই শিরোপা জিতে গেছে লিভারপুল। অলরেডদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ। অবদানের কারণে ব্যালন ডি’অর জেতার সেরা সুযোগ দেখছেন সালাহ।

মৌসুমে এপর্যন্ত ২৮ গোল করেছেন। ৩২ বর্ষী তারকার অ্যাসিস্ট আছে ১৮টি। ইউরোপের গোল্ডেন বুটের লড়াইয়ে অন্যদের থেকে এগিয়ে আছেন এ মিশরীয়। সম্প্রতি লিভারপুলের সাথে আরও দুই মৌসুম চুক্তি করেছেন তিনি।

নিজের পারফরম্যান্স নিয়ে সালাহ বলেছেন, ‘আমি বলবো, এরকম মৌসুম আমার কখনো আসেনি এবং বড় বড় ট্রফি জয়ের অভিজ্ঞতাও নেই। তাই বলবো ক্লাবে থাকাকালীন এটিই আমার জন্য সেরা সুযোগ। কারণ এমৌসুম ছিল দুর্দান্ত একবছর। এটা আমাকে একটা ভালো সুযোগ দিয়েছে।’

মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেতে এবার সালাহর লড়তে হবে বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল ও প্যারিস সেইন্ট জার্মেইনের ফরোয়ার্ড ওসমান ডেম্বেলেদের সাথে। যারা পুরো মৌসুম দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতেছেন।

সালাহর পারফরম্যান্স নিয়ে কোচ আর্নে স্লট বলেছেন, ‘এটা সম্পূর্ণ সত্য। লিভারপুলে তার খুব ভালো মৌসুম কেটেছে। কিন্তু মৌসুমটি সম্ভবত সংখ্যার দিক থেকে আলাদা এবং যদি এর সাথে যোগ করেন যে, আমরা লিগও জিতেছি যা সম্ভবত তাকে একটি ভালো সুযোগ দেবে।’

‘দুর্ভাগ্যবশত, বিশ্বজুড়ে সকল ফুটবল সমর্থকদের কাছে তিনিই একমাত্র খেলোয়াড় নন যার মৌসুমটা দুর্দান্ত কেটেছে। যদি কখনও তার জন্য সুযোগ থাকে তবে এ মৌসুমেই হবে। যদি না হয়, তাহলে আগামী মৌসুমে তিনি আরও কঠোর পরিশ্রম করার চেষ্টা করবেন।’

বিষয়:ইপিএল ইয়ামাল দেম্বেলে লিভারপুল সালাহ স্লট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…