চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছর হলিউডে নারী নির্মাতার সংখ্যা বাড়বে: গবেষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

২০২০ সালে হলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর ১৬ শতাংশ ছিল নারী নির্মাতাদের তৈরি। এবছর নারী নির্মাতার সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছেন গবেষকরা।

স্যান দিয়েগো স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফোর দ্য স্টাডি অব ওমেন ইন টেলিভিশন অ্যান্ড ফিল্ম-এর গবেষনায় দেখা গেছে, ২০১৮ সালে হলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মাত্র ৪ শতাংশ ছিল নারী নির্মাতাদের তৈরি। ২০১৯-এ ১২ শতাংশ এবং ২০২০-এ ১৬ শতাংশে দাঁড়িয়েছে এই সংখ্যা। অর্থাৎ, গত দুই বছরে হলিউডে সিনেমা নির্মাণের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে।

শুধু নির্মাতা নয়, সিনেমা সংশ্লিষ্ট অন্যান্য কাজেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। গবেষণায় জানা গেছে। ২০২০ এর ১০০ সফল ছবির পেছনে কাজ করেছেন ২১ শতাংশ নারী নির্মাতা, প্রযোজক, লেখক, নির্বাহী প্রযোজক, সম্পাদক, চিত্রনাট্যকার। ২০১৯ সালে এই সংখ্যাটি ছিল ২০ শতাংশ। অর্থাৎ এক বছরে সিনেমা সংশ্লিষ্ট কাজে ১ শতাংশ নারীর অংশগ্রহণ বেড়েছে।

গত বছর মুক্তিপ্রাপ্ত ক্যাথি ইয়ান এর ‘বার্ডস অব প্রে’, কোল ঝাও-এর ‘নোম্যাডল্যান্ড’ প্রশংসা পেয়েছে আন্তর্জাতিক মহলে। বছর জুড়ে আলোচনায় থাকা প্যাটি জেনকিংস এর ‘ওয়ান্ডার ওমেন ১৯৮৪’ মুক্তি পেয়েছে বছর শেষে। কেট শর্টল্যান্ডের ‘ব্ল্যাক উইডো’ গত বছর মুক্তির পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে মুক্তি পেছানো হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, হলিউডে নারীরা এখনও অনেক পিছিয়ে আছেন। কারণ হলিউডের এযাবতকালের সেরা ২৫০ সিনেমার তালিকার ৮০ শতাংশতেই নেই কোনো নারী নির্মাতা, ৭৩ শতাংশে নেই নারী লেখক, ৪১ শতাংশে নেই নারী নির্বাহী প্রযোজক, ৭২ শতাংশে নেই নারী এডিটর, ৯৪ শতাংশে নেই নারী চিত্রনাট্যকার

শুধু তাই নয়, ৬৭ শতাংশ ছবিতে ৫ জনেরও কম নারী চরিত্র দেখা গেছে, এমনটাই বলছে স্যান দিয়েগো স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফোর দ্য স্টাডি অব ওমেন ইন টেলিভিশন অ্যান্ড ফিল্ম-এর গবেষণা। কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্মাতাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT