চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে ৯ গরু কোরবানি: শিল্পী সমিতি ৫, পরীমনি ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৯
বিনোদন
A A

গতবারের মতো এবারও অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে শিল্পী সমিতি। আগেরবার ৪ গরু কোরবানি দেয়া হলেও এবার এই সংগঠনটির পক্ষে এফডিসিতে পাঁচটি গরু কোরবানি হয়েছে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে চিত্রনায়িকা পরীমনি চারটি গরু কোরবানি দিয়েছেন।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এফডিসিতে গরু কোরবানির বিষয়টি দেখভাল করছেন। সকাল থেকে তিনি সেখানেই আছেন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে জায়েদ জানান, এবার শুধু আর্থিকভাবে অসচ্ছল শিল্পী পরিবারের কাছেই নয়, শিল্পী সমিতির সদস্য যারা সবার ঘরেই সামর্থ মতো সেমাই-চিনি-চালসহ গরুর মাংস পাঠাচ্ছি। এটি শিল্পী সমিতির পক্ষ থেকে এক টুকরো ভালোবাসা।

এমন আয়োজনের জন্য জায়েদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা শুধু উদ্যোগ নিয়েছি কিন্তু আমাদেরকে নানাভাবে সহায়তা করেছেন আমাদের কিছু গুণী মানুষ। বিশেষ করে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সাহেবকে বিশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এছাড়া প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, অভিনেত্রী আঞ্জুমান ও সেলিম খান আমাদের সহায়তা করেছেন। তাদের সগহযোগিতায় এফডিসিতে পাঁচটি গরু কোরবানি দিতে পেরেছি।

এরআগে জায়েদ জানিয়েছিলেন, যেসব শিল্পীরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের নামেই এবার কোরবানি দেয়া হচ্ছে।

ভালোবাসা ও সৌহার্দ্যবোধ থেকেই শিল্পী সমিতি এফডিসিতে এবার পাঁচটি গরু কোরবানি দিচ্ছেন বলে জানান জায়েদ।

Reneta

শিল্পীরা সবাই এক পরিবারের সদস্য। পরিবারের সদস্য মনে করেই শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে শিল্পী সমিতি। ভবিষ্যতেও ঈদের সময় এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ‘অন্তর জ্বালা’-খ্যাত এই নায়ক।

এদিকে সকালে ঈদের নামাজের পর পরই এফডিসিতে পরীমনির উদ্যোগে কোরবানি দেয়া হয়েছে আরো চারটি গরু। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পরী এফডিসিতে আসেননি। দুপুরের দিকে তিনি এফডিসিতে তিনি আসবেন এবং দুস্থ শিল্পীদের মধ্যে মাংস বিতরণ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খানলিড বিনোদনশিল্পীশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT