চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপ্রিল-মে’র আমানতে বিলম্ব ফি মওকুফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ০১, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

কোনো রকম বিলম্ব ফি বা জরিমানা ছাড়াই এপ্রিল-মে মাসের ডিপোজিট পেনশন স্কিমসহ (ডিপিএস) আমানতের কিস্তি জমা দেয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে এক্ষেত্রে অবশ্যই আমানতকারীদের চলতি জুনের ২০ তারিখের মধ্যে ওই দুই মাসের নির্ধারিত কিস্তি জমা দিতে হবে।

এই নির্দেশনা দিয়ে সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনার বিস্তার ও সংক্রমণ রোধে সরকার ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন গণপরিবহন চলাচল বন্ধ, জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণের বাইরে যাওয়া ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় অনেক আমানতকারীর পক্ষেই তাদের ডিপোজিট পেনশন স্কিম ব্যাংকে জমা করা সম্ভব হয়নি।

তাই চলতি বছরের এপ্রিল ও মে মাসের কিস্তি জমা প্রদান করার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব ফি চার্জ বা অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এছাড়াও উক্ত সময়ে কোন সঞ্চয় স্কিম এর কিস্তি পরিশোধে অসমর্থতার কারণে তা বন্ধ বা বাতিল করা যাবে না।

তবে আমানতকারী আগামী জুন ২০ তারিখের মধ্যে এপ্রিল ও মে মাসের নির্ধারিত কিস্তি জমা করতে হবে।

Reneta

এপ্রিল ও মে মাসের কিস্তি বিলম্বে জমা প্রদান করার কারণে কোনো আমানতকারীর নিকট হতে ইতিমধ্যে কোন ধরনের বিলম্ব ফি চার্জের অর্থ আদায় করা হলে তা সংশ্লিষ্ট আমানতকারীর হিসেবে ফেরত দিতে হবে বা সমন্বয় করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT