শিক্ষা

এপ্রিলে জবি ছাত্রলীগের কমিটি

এপ্রিলে জবি ছাত্রলীগের কমিটি

এক মাসেরও বেশি সময় ধরে নেতৃত্ববিহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি দেওয়ার প্রস্তুতি চলছে। আগামী মাসে ঘোষণা করা হতে পারে নতুন কমিটি।

চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

তিনি বলেন, আমরা দ্রুতই কমিটি দিয়ে দিব। আগামী মাসের মধ্যেই জবি ছাত্রলীগের কমিটি দেওয়া হবে।

প্রেমঘটিত কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ায় গত ৩ ফেব্রুয়ারি জবি শাখা ছাত্রলীগের কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়।

এরপর পদ প্রত্যাশী দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ১৯ ফেব্রুয়ারি এ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

সেই থেকে জবি ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসে শোডাউন দিয়েচ্ছেন। তাদের দাবি, দ্রুত কমিটি ঘোষণা করা হোক।

বিষয়:ছাত্রলীগের কমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…